অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কমলগঞ্জে তরুণ ও যুবসমাজের আনন্দ ভ্রমণ

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি মৌলভীবাজার। এই জেলায় দেশি-বিদেশি ভ্রমণ পিপাসু পর্যটকেরা ঘুরতে আসেন। এসব পর্যটকের পাশাপাশি স্থানীয় পর্যটকেরাও নিজ জেলার সৌন্দর্য উপভোগ করতে ও ভ্রমণ পিপাসুদেরকে জানিয়ে দেওয়ার জন্য নানান উদ্যোগ নেন। 

শনিবার (১৩ ডিসেম্বর) জেলার কমলগঞ্জ উপজেলা পতনঊষার ইউনিয়নের জারা রেস্টুরেন্টের স্বত্বাধিকারীরা আব্দুর রাজ্জাক ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা বকুল আহমেদের উদ্যোগে এলকার তরুণ ও যুব সমাজকে নিয়ে মাধবপুর লেক ও ক্যামেলিয়া লেকসহ নিজ উপজেলার কয়েকটি পর্যটন কেন্দ্র ঘুরে এসেছেন। 

ঘুরতে যাওয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আবুল কালাম বলেন, সবুজ চা বাগানের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলে বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে এসেছি। অনেক দিন পর এলকার যুবসমাজের সাথে আড্ডা হয়েছে। কমলগঞ্জ তথা মৌলভীবাজার জেলা হচ্ছে পর্যটন নগরী। এখানে শীতকালে অনেক পর্যটক আসেন ঘুরতে। 

আনন্দ ভ্রমণের আয়োজক জারা রেস্টুরেন্টে এর স্বত্বাধিকারীরা আব্দুর রাজ্জাক ও প্রবাসী বকুল আহমেদ বলেন, শীতের সকালে পতনঊষারের প্রায় অর্ধ শতাধিক তরুণ ও যুবসমাজকে নিয়ে আজ ঘুরে এসেছি কয়েকটি পর্যটন কেন্দ্র। আমাদের পর্যটন কেন্দ্র গুলো দখতে দেশি-বিদেশী অনেক পর্যটক আসেন। কিন্তু আমরা কাছে থেকেই ঘুরে আসতে পারিনা। আমরা আমাদের পর্যটন কেন্দ্র গুলোকে দেশ ও বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরবো তাহলে এই অঞ্চলের অর্তনৈতিক সমৃদ্ধি হবে।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ৭ মিনিট আগে