বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

উসমান হাদীর উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায়
‎খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে ‘খাগড়াছড়ি জেলার সর্বস্তরের ছাত্র–জনতা’। এ বিক্ষোভে খাগড়াছড়ি জেলা এনসিপি এবং জাতীয় যুবশক্তি সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে।

‎বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা এনসিপির আহ্বায়ক নুর আলম, যুগ্ম আহ্বায়ক রুপায়ন চাকমা, সদস্য সচিব সুবোধ চাকমা (শুভ), যুগ্ম সদস্য সচিব হারুনুর রশীদ ও নিরুপন চাকমা, সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক আতহার ইশাক, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ সুলতান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম মেহেদী, দপ্তর সম্পাদক রবিউল জিহাদ, সহ-দপ্তর সম্পাদক আদনান মোস্তাফি,খাগড়াছড়ি জেলা যুবশক্তির সদস্য সচিব জাহিদা আক্তার, মুখ্য সংগঠক ইসমাইল হোসেন সহ জেলা যুবশক্তি ও এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ।

‎প্রতিবাদ মিছিলটি ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে সেলিম মার্কেট চত্বর প্রদক্ষিণ করে শাপলা চত্বরস্থ মুক্তমঞ্চে শেষ হয়।
‎মুক্তমঞ্চে এনসিপির পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য হারিচুর রহমান রনি এবং জেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ।

‎বক্তারা শরীফ উসমান হাদীর ওপর বর্বরোচিত হামলার কঠোর প্রতিবাদ জানান ও দ্রুত বিচার দাবি করেন। একইসঙ্গে গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র–যুব জনতার ঐক্য সুসংহত করার আহ্বান জানান।

‎এ সময় জেলা এনসিপির পক্ষ থেকে উসমান হাদীর উপর গুলি বর্ষণের তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়—
‎অতি দ্রুত হামলাকারী এবং ইন্ধনদাতাদের আইনের আওতায় না আনা হলে, সারা দেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতেও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Tag
আরও খবর