চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন জাতীয় ছাত্রশক্তি জয়পুরহাট জেলা শাখা। 

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার পর শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড়ে এসে শেষ হয়। 

সেখানে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি জয়পুরহাট জেলা শাখার আহবায়ক  সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল।  সিনিয়র যুগ্ম আহবায়ক নাফি দেওয়ান, জেলা সদস্য সচিব মো: রাহিসুল ইসলাম, এনসিপি নেতা বোরহান হোসেন, অরিয়স অফ জুলাই এর জেলা শাখার সদস্য সচিব রাশেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দরা। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহবায়ক গোলাম কবির, যুগ্ম সদস্য সচিব জহুরা বেগম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হাদি, সহ অন্যান্য নেতা-কর্মীরা।

মিছিলে শ্লোগানে গুলির মুখে কথা কবো, আমরা সবাই হাদি হব, জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, তুমি কে? আমি কে? হাদি হাদি, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ স্লোগান দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

মিছিল শেষে হামলাকারীদের ২৪ ঘণ্টার ভেতর গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানান নেতা কর্মীরা।

আরও খবর