তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

প্রার্থীরা যদি নিরাপত্তা না পায়, ভোটাররা কিভাবে নিরাপদ বোধ করবে—এড. শাহ মাহফুজুল হক


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। 

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ওছখালী জিরো পয়েন্ট এলাকায় নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অংশ হিসেবে নিজ উদ্যোগে পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের তদারকির সময় তিনি এ উদ্বেগের কথা জানান।

শাহ মাহফুজুল হক বলেন, একজন প্রার্থীও যদি নিরাপত্তার নিশ্চয়তা না পায়, তাহলে সাধারণ ভোটাররা কীভাবে নিজেদের নিরাপদ মনে করবে? নির্বাচনকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে হলে সকল প্রার্থী ও দলের জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।এ হামলার ঘটনাটি রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে, যা নির্বাচনের ওপর সরাসরি প্রভাব ফেলবে।

তিনি আরো বলেন, নির্বাচনী পরিস্থিতি যে উত্তপ্ত হয়ে উঠছে, তা স্পষ্ট। এ অবস্থায় প্রশাসনকে আরও সতর্ক ও কার্যকর ভূমিকা নিতে হবে। ভোটারদের নিরাপত্তার পাশাপাশি প্রার্থীদের প্রতি যেকোনো ধরনের হামলার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা না নিলে নির্বাচনের প্রতি মানুষের আস্থা কমে যাবে।

অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক তার নিজ দলের নেতা–কর্মীদের আইন মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আহ্বান জানান এবং নির্বাচন কমিশনের প্রতি সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে পরিস্থিতি শান্ত হবে এবং হাতিয়ার মানুষ নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

আরও খবর