তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

হাতিয়ায়র ১০ মন ওজনের শাপলাপাতা মাছ ১লাখ ৩১ হাজারে বিক্রি

নোয়াখালী হাতিয়ায় বেহুন্দি জালে ধরা পড়েছে দশ মন ওজনের শাপলা পাতা মাছ। মাছটি ১ লাখ ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়। এটি নিয়ে স্থানীয় মৎস্যজীবী ও ক্রেতাদের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।


শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে মাছটি স্থানীয় বুড়িরচর ইউনিয়নের দানারদোল মাছ বাজারে নিলামে বিক্রি করা হয়। এর আগে বুধবার রাতে হাতিয়ার মেঘনার মোহনায় সাগরে গ্যাস কূপের কাছে মাছটি ধরা পড়ে।  

জানা যায়,  প্রতিদিনের ন্যায় কামাল মাঝি প্রকাশ মালয়েশিয়া গত সাত দিন আগে তার বেহুন্দি নৌকা নিয়ে জাল বসানোর উদ্দেশ্যে সাগরে যায়। বুধবার রাত শেষে ভোরে তারা জালের মাছ তুলতে গিয়ে অনেক ভার ভার অনুভব করে। তাদের বোটের ১৫জন মাঝি মাল্লা মিলে মাছ সহ জালটি তুলতে পারেনি। পরে পাশের অন্য একটি বোটের লোকজন সহ জালটি তুলতে সক্ষম হয়। বিশাল আকৃতির শাপলা মাছ সহ তারা দানারদোল মাছ ঘাটে নিয়ে আসে। ঘাটে মাছ নিলামে এক লাখ ৩১ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী খবির উদ্দিন ব্যাপারী।
 
এ বিষয়ে কামাল মাঝি জানান, অনেক দিন ধরে তিনি ব্যবসায়ে কোন ভাবে ধারদেনা করে টিকে আছেন। এত বড় মাছ পাওয়াতে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। এ মাছ বিক্রি করে সকল মাঝি মাল্লারা প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে পেয়েছে। তবে ভাল ব্যাপারী না থাকায় তুলনামূলক দাম কম হয়েছে।
 
খবির উদ্দিন ব্যাপারী বলেন, শাপলা মাছটির মোকামে চাহিদা থাকায় আমরা এর চেয়ে বেশী দাম পাবার আশায় কিনেছি। হয়ত আমাদের বিশ হাজার টাকা লাভ হতে পারে।
 
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা (অতি.দা.) মো. ফয়জুর রহমান বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। এ মাছ বাংলাদেশ বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী ধরা বিক্রি ও খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এটি বিপন্ন প্রজাতি এবং সামুদ্রিক জীববৈচিত্রের জন্য গুরুত্বপূর্ণ।
আরও খবর