চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটের প্রবীণ হকার দয়ালকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন

জয়পুরহাটের পরিচিত মুখ, প্রবীণ সংবাদপত্র বিক্রেতা সামছুদ্দিন দয়াল (৮০) আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে শহরের মানুষের হাতের কাছে পত্রিকা পৌঁছে দেওয়া এই অক্লান্ত পরিশ্রমী মানুষটি এখন কোমরের হাড় ভেঙে বিছানায় কাতরাচ্ছেন। জরুরি ভিত্তিতে তার অপারেশন ও নিয়মিত চিকিৎসা দরকার, কিন্তু অর্থাভাবে সেই চিকিৎসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

জয়পুরহাট সদর উপজেলার তেঘর গ্রামের বাসিন্দা দয়াল প্রায় অর্ধশত বছর আগে জীবিকার প্রয়োজনে শহরে আসেন। নিজের কোনো জমি-জায়গা বা বাড়িঘর না থাকায় একমাত্র মেয়ের সংসারে ভাড়া বাসায় থাকতেন। বেঁচে থাকার সংগ্রামেই তিনি শুরু করেছিলেন সংবাদপত্র বিক্রির কাজ। ভোরের বাতাসকে সঙ্গী করে জাতীয় ও স্থানীয় পত্রিকা হাতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ছিল তার প্রতিদিনের দায়িত্ব।

কিন্তু দুই মাস আগে বাথরুমে পড়ে তার কোমরের দুটি হাড় ভেঙে যায়। এরপর থেকে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রতিদিন ৪০০–৫০০ টাকার ওষুধ কিনতে হচ্ছে, যা তার দরিদ্র মেয়ে-জামাইয়ের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকের মতে, জরুরি অপারেশন ছাড়া তার সুস্থ হওয়া সম্ভব নয়, আর সেই অপারেশনে প্রয়োজন অন্তত দুই লক্ষাধিক টাকা যা পরিবারটির সামর্থ্যের বাহিরে।

বর্তমানে প্রায় বিনা চিকিৎসায় মেয়ের বাসায় দিন কাটছে দয়ালের। জীবনের এই সংকটময় মুহূর্তে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। সামান্য সহযোগিতা পেলেই তিনি অপারেশন করিয়ে সুস্থ হয়ে আবারো নিজের জীবিকার জন্য কাজে ফিরতে চান। তাকে সহযোগীতার জন্য যোগাযোগের মোবাইল নম্বর: ০১৭১২-৫৬৭৩৮০।

আপনার ছোট্ট সাহায্যটিই হয়তো বাঁচিয়ে দিতে পারে একজন সংগ্রামী প্রবীণ মানুষের জীবন।

Tag
আরও খবর