কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমাদের নেতা খুব শিগগিরই আসবেন: মির্জা ফখরুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-12-2025 02:28:02 pm


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। নেতা যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।’


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা জানান। 


মির্জা ফখরুল বলেন, ‘আজকে নির্বাচনি তফসিল ঘোষণা হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে দেশে এমন একটি প্রতিনিধিত্ব পার্লামেন্ট গঠন করবো, যে পার্লামেন্ট বাংলাদেশকে একটি নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। আর তার নেতৃত্বে থাকবেন আমাদের নেতা তারেক রহমান।’ 


তিনি বলেন, ‘আমি আপনাদের মধ্যে স্বতস্ফূর্ততার অভাব দেখছি। আপনারা গত ১৫ বছর লড়াই করেছেন। তার আগেও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। আজকের এই নির্বাচনের লড়াইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই। সবচেয়ে কঠিন লড়াই। এই লড়াই একটি শক্তির বিরুদ্ধে সামনে দিকে এগিয়ে যাওয়ার লড়াই। আপনাদের শক্তিশালী মনোভাব নিয়ে এগোতে হবে।’


মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশ গড়ার যে নির্দেশনা তারেক রহমান দিয়েছেন এটা বাংলাদেশে রাজনীতিতে অভিনব। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এ নির্বাচন সেই আওয়ামী আমলের নির্বাচন নয়। এ নির্বাচন হবে একটা পুরোপুরি নিরপেক্ষ নির্বাচন। সেখানে জিততে হলে জনগণের ভালোবাসা আপনাদের নিতে হবে। মানুষের মন জয় করে তাকে ভোট কেন্দ্র আনতে হবে এবং আপনার পক্ষে তার ভোট দেওয়াতে হবে।’


বিএনপি মহাসচিব বলেন, ‘কে নমিনেশন পেলো আর কে পেলো না- এখন সেই চিন্তা করার সময় নয়। আমি সব সময় মনে করি, বিএনপি একটা ফরোয়ার্ড লুকিং পার্টি। বিএনপি সবসময় জনগণের সমানে অগ্রবর্তী চিন্তগুলোই তুলে ধরেছে।’ 


ফখরুল বলেন, ‘বিএনপি জাতিকে লিড করবে। সামনের দিকে নিয়ে যাবে। তারই প্রমাণ, আজ আমাদের তারেক রহমান সাহেব একেবারে নতুন চিন্তা ভাবনা নিয়ে আসছেন। সেগুলো যদি আমরা জনগণের কাছে পৌছে দিতে পারি তবে নিশ্চিত জনগণ তা গ্রহণ করবে এবং বিএনপির ধানের শীষে ভোট দেবে।’


তিনি বলেন, ‘আমাদের নেতার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসেছে। এখন লড়াই হলো, এই নির্বাচনে জয়লাভ করার লড়াই। এ লড়াইয়ে আমাদের পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে। যেন বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ পাই। অনেক বাধা আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে, হতে থাকবে। এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।’


মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি। পরাজিত হবে না বন্ধুগণ। কারণ, বিএনপি হলো এই দেশের জনগণের দল। বিএনপি হলো মুক্তিযুদ্ধের দল। বিএনপি গণতন্ত্রের সংগ্রামের দল। এই কথাগুলো সব সময় মাথার ভেতর রাখবেন। আপনাদের সফলতা দেবে ইস্পাত দৃঢ় ঐক্য ও সামনের দিকে যাওয়ার চেতনা।’


তিনি বলেন, ‘১৯৭১ সাল আমাদের অস্তিত্ব। শুনলাম একজন বলেছে একাত্তরের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। আমাদের সতর্ক থাকতে হবে, পেছন থেকে কালো থাবা বা আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে আমাদের কেউ বিভ্রান্ত করতে চাইছে কি না। আমাদের লড়াই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই। দেশকে সামনে এগিয়ে নেওয়ার লড়াই।’ 

 

আরও খবর






6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৪ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে