‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে গাছের ডাল থেকে অজগর উদ্ধার, এলাকায় স্বস্তি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের ডাল থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) উপজেলার সিন্দুরখান রোড থেকে মগডাল কেটে অজরটিকে উদ্ধার করেছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

স্থানীয়রা জানান, এ অজগরটি দীর্ঘদিন ধরে এই এলাকার আশপাশের বাড়ি ঘরে ঢুকে হাঁস মুরগিসহ গৃহপালিত প্রাণী খেয়ে আসছিল। বুধবার এটিকে ধরতে পাড়ায় এলাকার লোকজন খুশি।

স্বপন দেব সজল জানান, খবর পেয়ে পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়কে সঙ্গে নিয়ে দুপুর দেড়টার দিকে সিন্দুরখান রোডের জোড়পুল এলাকায় গিয়ে দেখি একটি গাছের মগডাল প্যাচিয়ে চলাচলকারী রাস্তার নিচ দিকে মুখ বের করে অজগরটি থাকিয়ে থাকে। সেইসঙ্গে পুশপুশ শব্দ তুলে জিহ্বা বের করে উঠানামা করছিল। এ সময় রাস্তায় চলাচলকারী পথচারীদের চোখ পড়ে। ভয়ে সবাই একত্রিত হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকলে আশপাশের লোকজন জড়ো হন। অনেকে অজগরটি লক্ষ্য করে গাছের ডালে ইটপাটকেল মারেন। বিষয়টি তিনি ও পরিবেশ কর্মী রাজদীপ দেব জানলে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। পরে বিদ্যুতের লাইন বন্ধ করে গাছের মগডালে উঠে একটি গাছের ডাল কেটে অজগরটিকে মাটিতে নামান। পরবর্তীতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

Tag
আরও খবর