অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় নিহত -২

নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় নিহত -২

নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় নিহত -২


নওগাঁয় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সড়কে ঝরলো মোটরসাইকেল চালক ও আরোহী দু' জনের প্রাণ। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে বুধবার ১০ ডিসেম্বর বিকেল সোয়া ৪ টারদিকে নওগাঁ টু রাজশাহী মহাসড়কের হাপানিয়া বাজার সংলগ্ন মুচির মোড় নামক স্থানে। প্রত্যক্ষদর্শীরা প্রাথমিক ভাবে জানান, নওগাঁ জেলা সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের একডালা গ্রামের বাসিন্দা ও ধান চাতাল ব্যবসায়ী মোস্তফা ও তার চাতালে কর্মরত নওগাঁর মান্দা উপজেলার পাজরভাঙ্গা এলাকার আঃ মালেক হাপানিয়া বাজারে চা-নাস্তা করে একটি মোটরসাইকেল যোগে ধান চাতালে ফেরার পথে ঘটনাস্থলে পৌছালে এসময় নওগাঁ থেকে পোরশা-নিতপুর গামী সৌদিয়া এন্টার প্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাস্থলেই মহাসড়কের উপর মোস্তফা ও আঃ মালেকের মৃত্যু হয়। দূর্ঘটনার পর চালক বাসটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে চৌমাশিয়ামোড়ে মেসার্স হক ফিলিং স্টেশনে এসে বাস রেখে পালিয়ে গেলে স্থানিয় নওহাটামোড় ফাঁড়ি পুলিশ খবর পেয়ে সেখান থেকে বাসটি তাদের ফাঁড়ি পুলিশের হেফাজতে নেয়। অপরদিকে দূর্ঘটনায় দু' জনের মৃত্যুর পর স্থানিয় লোকজন উত্তেজিত হয়ে দূর্ঘটনাস্থলে মহাসড়কের উপর অবস্থান নিলে সড়কের দু'ধারে শত শত যানবাহন আটকে পড়ে সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ দূর্ঘটনাস্থলে পৌছান এছাড়াও ট্রাফিক পুলিশও ঘটনাস্থলে পৌছলে এক পর্যায়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ উত্তিজত লোকজনের সাথে কথা বলে তাদের শান্ত করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সড়ক দূর্ঘটনায় দু' জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ প্রতিবেদককে বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌছে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয় এছাড়া নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকে মৃতদেহ সহ দূর্ঘটনা কবলীত মোটরসাইকেল বাড়িতে নিয়ে যান অপরদিকে দূর্ঘটনা কবলীত যাত্রীবাহী বাসটি মহাদেবপুর থানাধীন নওহাটা ফাঁড়ি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানতে পেরেছি এবং আমরা আমাদের আইনি পক্রিয়া চলমান রেখেছি বলেও জানান তিনি।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ৩ মিনিট আগে