চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

সাংবাদিক মনোয়ারকে হামলার ঘটনায় গ্রেফতার নুরবানুর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন ভূমি অফিস চত্ত্বরে এনটিভি অনলাইনের জেলা প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর পরিকল্পিত হামলার মামলায় গ্রেফতার হওয়া মহিলা মেম্বার নুরবানুর জামিন নামঞ্জুর করেছেন চীফ জুডিশিয়াল আমলী আদালত-২ বিচারক বেগম ক্যাথরিন গমেজ। বুধবার বিকেলে তাকে আদালতে হাজির করলে বিচারক তার জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক মোঃ আবু বকর সিদ্দিক। 
 
এর আগে বুধবার রাত ১২টা ২০ মিনিটে আয়মা রসুলপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে নুরবানুকে গ্রেপ্তার করে পুলিশ। হামলার মামলায় আরেক আসামি আনোয়ার মেম্বারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
 
প্রত্যক্ষদর্শী মোরসালিন জানান, সাংবাদিক মনোয়ার হোসেন ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে ইউনিয়নের দুই জনপ্রতিনিধি রাগান্বিত হয়ে তার পথ রোধ করে। একপর্যায়ে তারা গালাগালি করে এবং হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে উপস্থিত মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে।
 
হামলার শিকার সাংবাদিক মনোয়ার হোসেন বলেন, সংবাদ প্রকাশ করায় আমাকে ভয়ভীতি দেখিয়ে হামলা করা হয়েছে। এটি গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি। আমি চাই এ ঘটনার দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার হোক।
 
ঘটনার সূত্র হিসেবে জানা যায়, গত ৩০ মে ২০২৫ এনটিভি অনলাইনে প্রকাশিত মহিলা মেম্বারের প্রেমে মজেছেন পুরুষ মেম্বার শীর্ষক সংবাদকে কেন্দ্র করে নুরবানু এবং আনোয়ার ক্ষিপ্ত হয়ে ওঠেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে সেই ক্ষোভ থেকেই সাংবাদিক মনোয়ারের ওপর পরিকল্পিত হামলা চালানো হয় বলে অভিযোগ।
 
জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অভিযোগের ভিত্তিতে নুরবানুকে গ্রেফতার করা হয়েছে। আদালত জামিন নামঞ্জুর করেছেন। মামলার অন্যান্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Tag
আরও খবর