জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত ‎ ‎

সিরাজগঞ্জে প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত ‎ ‎

‎সিরাজগঞ্জে প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধ ও নির্মূল কার্যক্রমকে ত্বরান্বিত করতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ,সিরাজগঞ্জ। কর্মশালাটি সহযোগিতা করে LAMB–UNFPA–FRREI Project।
‎
‎কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন।তিনি বলেন প্রসবজনিত ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য সমস্যা,কিন্তু সচেতনতার অভাবে অনেক নারী আজও লজ্জা ও কষ্ট নিয়ে জীবন পার করেন।আমরা চাই, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাক, নারীরা সময়মতো চিকিৎসা পাক এবং কেউ যেন অবহেলার কারণে আজীবন ভুগতে না হয়। এই বিষয়ে গণমাধ্যম সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। আপনাদের সহযোগিতা থাকলে সিরাজগঞ্জকে ফিস্টুলামুক্ত জেলায় পরিণত করা সম্ভব।তিনি আরও বলেন, মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সকলকে একসঙ্গে কাজ করতে হবে এবং ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের নিরাপদ ডেলিভারি নিশ্চিত করা হলে ফিস্টুলার মতো ভয়াবহ পরিস্থিতি অনেকটাই প্রতিরোধ করা যাবে।
‎
‎এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ ডেপুটি সির্ভিল সার্জন ডা:মো:রিয়াজুল ইসলাম,২০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার জেনারেল সিরাজগঞ্জ আর.এম.ও ডা:বনানী রানী, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহকারী রেজিষ্ট্রার (গাইনী বিভাগ) ডা:সালমা,Project Manager FRRei Project LAMB,Hospital Mohammad Ali, UNFPA Field officer Sirajganj dr:Kanij Fatema,সিরাজগঞ্জ প্রেসক্লাবে সহ-সভাপতি জেহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ। 
‎
‎উল্লেখ্য:কর্মশালায় উপস্থিত সাংবাদিকরা ফিস্টুলা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে তাদের ভূমিকা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। আয়োজকদের মতে, গণমাধ্যমের সহযোগিতায় সিরাজগঞ্জে ফিস্টুলা প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল হবে।

আরও খবর