বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আটঘরিয়া থেকে নিখোঁজ হওয়া ২ মাসের শিশু আদমদীঘিতে উদ্ধার

ছবি সংগৃহীত।

পাবনার আটঘরিয়া থেকে মাত্র ২ মাস বয়সের শিশুপুত্র নিঁেখাজ আদিল হাসানকে ১৬ ঘন্টা পর বগুড়ার আদমদীঘিতে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (৭ ডিসেম্বর) সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির মটপুকুরিয়া গ্রাম থেকে উদ্ধার ও রুনা আক্তার ওরফে রাবেয়া (৫২) কে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় বাদি না হওয়ায় অভিযুক্ত রুনা আক্তার রাবেয়াকে মুছলেকায় ছেড়ে দেয়া হয়েছে। 

জানা যায়, পাবনা জেলার আটঘরিয়া উপজেলার দক্ষিণ হারুলপাড়া গ্রামের মামুন হাসানের মাত্র ২ মাসের ছেলে আদিল হাসানকে গত শনিবার (৬ ডিসেম্বর) বেলা ২ টায় মামুন হাসানের স্ত্রী তার ফুপু একই গ্রামের মোতালেব আকন্দের মেয়ে প্রবাসি ফেরত রুনা আক্তার রাবেয়ার কোলে দিয়ে সাংসারিক কাজ করছিল। শিশু পুত্রটিকে কোলে নিয়ে বেড়ানোর সুজুকে গোপনে নিয়ে আদমদীঘি উপজেলার মটপুকুরিয়া গ্রামে তার ২য় স্বামী আইয়ুব আলীর বাড়িতে আসেন। এদিকে সন্তানকে না পেয়ে তার বাবা মা হন্ন্যে হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। শিশু আদিল হাসানকে কোলে নেয়া ফুপু রুনা আক্তার ওরফে রাবেয়াকে মোবাইল ফোনে যোগাযোগ করেও তার কোন সন্ধ্যান পাননি। ফলে শিশু আদিল হাসানের বাবা মামুন হাসান আটঘরিয়া থানায় একটি অভিযোগ করেন। মোবাইল ফোনের সুত্রধরে পর দিন গতকাল রোববার সকাল ৬টায় ওই শিশুর বাবা মা আদমদীঘি উপজেলার মটপুকুরিয়া গ্রামে আসেন। সেখানে নিজের সন্তান শনাক্ত করলে গ্রামবাসির সহযোগিতায় রুনা আক্তার রাবেয়াকে আটক করে বেঁধে রাখেন। এরপর জাতীয় সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান। আদমদীঘি থানা পুলিশ সকাল ১০টায় ঘটনাস্থল মটপুকুরিয়া গ্রামে পৌঁছে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত রুনা আক্তার রাবেয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে উদ্ধার করা ওই শিশুকে তার পিতামাতার নিকট হস্তান্তর করে। রুনা আক্তার রাবেয়া গ্রামবাসির নিকট প্রথমে তার সন্তান বলে দাবী করলেও পরে শিশুটি তার সন্তান নয় এবং নি:সন্তান বলে লালন পালন করার জন্য শিশুটিকে গোপনে নিয়ে আসে। তবে এ ঘটনায় মামলা না করায় রুনা আক্তার রাবেয়াকে মুছলেকানামা লিখে নিয়ে থানা থেকে ছেড়ে দেয়া হয়। 

আদমদীঘি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানায়, যেহেতু আটঘরিয়া থানা এলাকার ঘটনা সেখানে আইনগত ব্যবস্থা নিবেন। এখানে শিশুটির অভিভাবক মামলা না করায় রুনা আক্তার রাবেয়ার নিকট মুছলেকানামা লিখে জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ২৫ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ৩১ মিনিট আগে