লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২।

বন্দর থেকে প্রতিদিন দুই থেকে তিন কোটি টাকার চাঁদা তোলা হয়: উপদেষ্টা সাখাওয়াত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-12-2025 02:20:54 pm

প্রতিদিন বন্দর থেকে দুই থেকে তিন কোটি টাকার চাঁদা তোলা হয় বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। সোমবার (০৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিগত ১ বছরের উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জন সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি।


সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রতিদিন বন্দর থেকে দুই থেকে তিন কোটি টাকার চাঁদা তোলা হয়। তবে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এটি অনেকটাই কমে গেছে।’


শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, ‘শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে শ্রম মন্ত্রণালয় যথাযথ দায়িত্ব পালন করেছে। ট্রেড ইউনিয়ন আইনি কাঠামোতে আনা হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার থেকে শ্রমিকদের সহায়তা দেওয়ায় তাদের আস্থা বেড়েছে মন্ত্রণালয়ের ওপর।’


বেক্সিমকো প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘বেক্সিমকোর শ্রমিকদের বেশিরভাগই বিভিন্ন জায়গায় যুক্ত হয়েছে। বেক্সিমকোর শ্রমিকদের সব ধরনের পাওয়া দিয়ে দেওয়া হয়েছে। কিছু প্রতিষ্ঠান বন্ধ ও বেকার হয়েছে শ্রমিকেরা, তবে সেটা কম। কিছু গার্মেন্টস মালিক দেনা–পাওনা মেটাতে না পেরে পালিয়ে গেছে।’

আরও খবর