মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

‎সুন্দরবন রক্ষায় ভূমিকা রাখবে মোংলা পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি'

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ

‎মোংলা বন্দরে সমুদ্রগামী জাহাজের সৃষ্ট বর্জ্য অপসারনে বন্দরের নতুন উদ্যোগ পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি' দূষনের রোধ সহ বর্জ্যের মাত্রা কমাবে সুন্দরবন এলাকায়।

‎জাহাজ ও জলযান সৃষ্ট এই বর্জ্যের কারণে অনেক সময় সুন্দরবনের পরিবেশও নষ্ট হওয়ার উপক্রম হয়। এই অবস্থায় মোংলা বন্দরে আগত সমুদ্রগামী জাহাজ থেকে বর্জ্য দূষণ থেকে সুন্দরবনের পরিবেশ রক্ষার্থে সরকারের অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রকল্প আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা' শীর্ষক 'পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি' (পিআরএফ) প্রকল্পটির কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে।

‎মোংলা বন্দরের শিল্পাঞ্চলের নদীর পাড়ে নবনির্মিত পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি (পিআরএফ) বন্দরের বর্জ্য এবং নিঃসৃত তেল সংগ্রহ করে তা শোধন ও পুনর্ব্যবহার করা এবং পরিবেশ দূষণ রোধ করে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। এই প্রকল্পের আওতায় কয়েকটি আধুনিক বর্জ্য সংগ্রহকারী জলযান সংযোজন করা হয়েছে  যার ফলে জাহাজের বর্জ্য সমুদ্রে ফেলা রোধ করা যাবে এবং সুন্দরবনকে দূষণ থেকে রক্ষা করা যাবে।

‎মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ১১৪ কোটি ৮ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি প্রকল্পের পুরো কাজ সমাপ্ত হওয়ায় এটি এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি চালু হওয়ার পর  জাহাজ থেকে তেল সংগ্রহ এবং অপসারণের ক্ষমতা বৃদ্ধি এবং নদী ও সামুদ্রিক জীবনচক্র রক্ষার পাশাপাশি সুন্দরবনের পরিবেশগত সুরক্ষায় ভূমিকা রাখতে পারবে।

‎সংস্থাটি আরো জানায়, নবনির্মিত 'পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি' মোংলা সমুদ্র বন্দরকে আরো আধুনিক এবং পরিবেশবান্ধব করে তুলবে এবং আন্তর্জাতিক সামুদ্রিক পরিবেশ সুরক্ষার নিয়ম মেনে চলতে সাহায্য করবে।

‎বন্দর কর্তৃপক্ষের সিনিয়র উপ পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় জাতীয় অর্থনীতিতে বন্দরের গুরুত্ব বহুগুনে বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক গুরুত্বের সঙ্গে সঙ্গে পরিবেশগত দিকও আমাদের বিবেচনা করতে হবে। সেই দিক বিবেচনা করে মোংলা বন্দর কর্তৃপক্ষ বর্জ্য ব্যবস্থাপনা ও জাহাজ থেকে নিঃসৃত তেল অপসারণের জন্য পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি (পিআরএফ) উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

‎বন্দরের এই কর্মকর্তা আরো বলেন, একটি বন্দরের আন্তর্জাতিক সুনাম ও রেটিং বৃদ্ধির জন্য বর্জ্য ব্যবস্থাপনা ও জাহাজের নিঃসৃত তেল অপসারণের আধুনিক ব্যবস্থা থাকা খুবই জরুরি। বন্দর কর্তৃপক্ষের 'পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি' প্রকল্পটি আন্তর্জাতিক অঙ্গনে বন্দরের সুনাম বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখবে। 

আরও খবর