বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম।

তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 05-12-2025 03:36:46 pm

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার দিনক্ষণের বিষয়ে কোনো তথ্য জানা নাই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।


আজ (শুক্রবার) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 


তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত দেবার বিষয়টি পর্যালোচনা করে দেখছে ভারত সরকার। আমরা তাদেরকে বারবার বলছি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। কিন্তু দেশটি তাদের বৈদেশিক হস্তান্তর প্রক্রিয়া কীভাবে দেখবে, সেটি তাদের ব্যাপার। তবে আমরা আমাদের সিদ্ধান্তে অনড় আছি।


তৌহিদ হোসেন বলেন, নীলফামারিতে চীনের সহায়তায় যে হাসপাতাল নির্মাণ করা হবে, সেটি পুরো রংপুর অঞ্চলের মানুষকে সেবা দেবে। 


পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুরে কর্মসংস্থানসহ যেসব সমস্যা আছে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 


তৌহিদ হোসেন বলেন, দেশের অন্য অঞ্চলের চেয়ে উত্তর অঞ্চল অনেকটা পিছিয়ে। উন্নয়ন বৈষম্য যাতে দ্রুত কমানো যায় সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি।


তিনি বলেন, রংপুরকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের নানা পরিকল্পনা রয়েছে। আমাদের রেখে যাওয়া পরিকল্পনাগুলো নির্বাচিত সরকার ধারাবাহিকভাবে বাস্তবায়ন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। 


চার দিনের সফরে রংপুর ও নীলফামারীর গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন পররাষ্ট্র উপদেষ্টা।

আরও খবর