মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা

বানারীপাড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে সহায়ক উপকরণ বিতরণ

বানারীপাড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে সহায়ক উপকরন বিতরণ

বরিশালের বানারীপাড়ায় পালিত হল আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস।" প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিকরণ সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৩ ডিসেম্বর বুধবার সকালে  আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি এবং সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যথাযথ মর্যাদার মধ্য দিয়ে দিবস উদযাপন করতে শুরুতে  উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে দিবসের তাৎপর্য তুলে ধরতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বায়জিদুর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব পার্থ সারথী দেউরির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফকরুল ইসলাম মৃধা, কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিং, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন, ইনক্লুসিভ আই হেলথ্ প্রোগ্রামের মনিটরিং অফিসার মিস জান্নাতুল ফেরদৌসি, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির হোসেন,  ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জনাব আবু হানিফ, উপজেলা কো অডিনেটর তোফায়েল আহমেদ। এসব অন্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শফিকসহ বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ। দিবসটির মূল লক্ষ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি এবং সুযোগ বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করা। ইনক্লুসিভ আই হেলথ্ প্রজেক্ট (কোডেক)'র সহযোগিতায় এবং বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (আগৈলঝাড়া)র আয়োজনে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আলোচনা শেষে উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করা হয়। সকলের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনের মাধ্যমে স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও কল্যাণে একটি ইতিবাচক বার্তা পৌঁছে গেছেে।

Tag
আরও খবর