শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

‎মোংলায় ১০ম গ্রেড দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ

‎মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায়  ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এসময় উক্ত প্রতিষ্ঠানের সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট উপস্থিত ছিলেন। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।

‎এদিন কর্মবিরতি চলাকালে হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তারা অতি দ্রুত ১০ ম গ্রেডের অদেশ বাস্তবায়নে সরকারের কাছে অনুরোধ জানান।

‎বক্তারা অভিযোগ করেন- করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলন যাবার হুঁশিয়ারি দেন তারা।

‎এ সময় বক্তারা বলেন, আজ আমরা এখানে আমাদের দীর্ঘদিনের দাবি- ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য এসেছি। টেকনোলোজিস্ট ছাড়া কোনো চিকিৎসা ঠিকঠাক হয়নি। যতদিন এই স্বাস্থ্যসেবা থাকবে ততদিন এই টেকনোলজিস্টদের ভূমিকা থাকবে। দীর্ঘদিন ধরে বৈষম্য থাকায় নিয়োগ প্রক্রিয়ায়ও একটি নেতিবাচক প্রভাব পড়েছে। আমাদের দাবি মানা না হলে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব।

‎বক্তারা আরো বলেন, আমরা একমাত্র সরকারি চাকুরিজীবী যারা পরিক্ষা নিরীক্ষা করে সরকারের প্রচুর রাজস্ব আদায়ে সহযোগিতা করে থাকি। তাই দ্রুততম সময়ে আমাদের ন্যায্য দাবী ১০ম গ্রেড বাস্তবায়নে সরকার আন্তরিক হবেন এটাই প্রত্যাশা করি। তাছাড়া আগামী ৪ ডিসেম্বর থেকে আমরা লাগাতার কর্মবিরতিতে যেতে বাধ্য হবো।

‎এসময় মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব মো: তানভীর ইসলাম, তালুকদার ডেন্টাল এর দিদারুল আলম, ফার্মাসিস্ট শেখ ফরহাদুজ্জামান, তরিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

আরও খবর