বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত। শাহীন হত্যার মামলার রায় ১জন যাবজ্জীবন, ১জন ৫ বছরের কারাদণ্ড নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায়

সুন্দরবনের লৌকিক দেবতা বনবিবির পূজা

সুন্দরবনের লৌকিক দেবতা বনবিবির পূজা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার  মুন্সিগঞ্জ জেলেখালী ও সুন্দরবন সংলগ্ন কালিঞ্চি,ধূমঘাট গ্রামে কথিত সুন্দরবনের দেবতা বনবিবির পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে।

মুন্সিগঞ্জ জেলেখালী বনবিবি পুজার প্রধান কর্তা বা পূজারী সতীশ মন্ডল জানান প্রতি বছর মাঘ মাসের ১ম দিনে এ বন বিবির পূজা অনুষ্ঠিত হয়। দেখা যায় এ পূজায় মাটির তৈরি বনবিবি, শাহা জঙ্গুলি, আলি মোদন, গাজী, কালু, দুঃখে, রাখাল বালক, সুন্দরবনের বাঘের মূর্তি করে কোন ব্রাক্ষ¥ণ ছাড়াই পুঁথি পড়ে পূজা করা হচ্ছে। জানা যায় এ পূজায় প্রধান দেবতা হল বনবিবি। বাকী অন্যরা বনবিবির সঙ্গী সাথি। বিশেষ করে যারা সুন্দরবনে যান তারা বাঘের আক্রমণসহ অন্যান্য জীব জন্তুর আক্রমণ থেকে রা পেতে কথিত বনবিবির পূজা করে থাকেন। এ ছাড়া সুন্দরবন সংলগ্ন এলাকায় কবিরাজ বা স্থানীয়ভাবে ঝাঁড় ফুঁক করে থাকেন তারাও এ বন বিবির পুজা করে থাকেন বলে জানা যায়।

 আরও জানা যায় এ বন বিবির পুজায় নারী,পুরুষ মানত করে থাকেন বিশেষ করে যাদের সন্তান নেই তারা সন্তানের জন্য ও কোন বিশেষ রোগ থেকে মুক্তি পেতে। যখন এ মানত অনুযায়ী মানতকারীর কামনা বা বাসনা পরিপূর্ণ হয় ঠিক তার পরবর্তী বছর মুরগি ছেড়ে দেওয়া, পাঁঠা বলি দেওয়া, বন বিবির মূর্তি তৈরী করে দেওয়া সহ অন্যান্য নিয়ম মেনে চলেন।এ পুজার পুজারী সতিষ মন্ডল বলেন সুন্দরবনের বাওয়ালী, মেীয়ালীরা সাধারণত বনে যাওয়ার পূর্বে তার নিকট এসে বনবিবির সামনে থেকে মাটি নেওয়া বা এক চিলতে কাপড় মন্ত্র দিয়ে পড়ে নিয়ে যান। বনে থাকা কালিন এটি সার্বণিক সাথে রাখেন। এ দিকে উপজেলার বাদঘাটা গ্রামে আলি মোদন তলায় আলি মোদনের নামে স্থানীয়রা শিন্নী দিয়েছেন। এখানকার বিশ্বনাথ মন্ডল জানান বিশ্বাসের ভিত্তিতে পূর্ব পুরুষ থেকে এ নিয়ম প্রচলিত রয়েছে বলে মাঘ মাসের প্রথম দিনে এ মোদমী তলায় আলি মোদনের শিন্নি দেওয়া হয়।

বনবিবির পুজার দিনে এক ধরনের স্থানীয়ভাবে মেলা বসে। এ মেলায় বিভিন্ন প্রকার দোকান বসে। মেলা উপলে স্থানীয়ভাবে বেশ সাড়া পড়ে প্রতি বছর।

সতিষ চন্দ্র বলেন তার এ বনবিবির মেলার বয়স প্রায় এক শত বছর হতে চলেছে। তার ঠাকুরদাদা যোগেশ্বর মন্ডল পূজা ও মেলা করেছেন ছোট কাল থেকে ,তার পিতা নীল কান্ত মন্ডল জীবিত থাকা কালিন পুজা ও মেলা করেছেন ও তার ছেলে সতিষ মন্ডল (৬২) বর্তমানে পুজা ও মেলা করছেন। তিনি বলেন পূর্বে এ মেলা উপলে যাত্রা, লাঠিখেলা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা করা হত। বিভিন্ন এলাকার লোকজন মেলায় আসত। বর্তমানে এ মেলার পরিসর কমে গেছে বলে জানান।
 জানা যায় উপজেলার সুন্দরবন সংলগ্ন কালিঞ্চি, জেলেখালী, বুড়িগোয়ালিনী ও অন্যান্য স্থানে এ বনবিবির পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে।


আরও খবর




6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

২১ ঘন্টা ৫৫ মিনিট আগে