জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩



ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার আরিয়ালখা সেতুর ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙ্গাগামী লেনে একটি পণ্যবোঝাই ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ওয়েলকাম পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে জোরে ধাক্কা দেয়। তীব্র সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।


খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।


পুলিশ জানায়, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তকরণের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতিসহ চালকের অসতর্কতা এবং সড়কে বিকল ট্রাকের উপস্থিতিকে মূল কারণ হিসেবে মনে করছে পুলিশ।


দুর্ঘটনার ফলে প্রায় এক ঘণ্টা ধরে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং উভয় লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ফোর্স এবং হাইওয়ে কর্তৃপক্ষ কাজ করে।


স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, এক্সপ্রেসওয়েতে বিকল যানবাহন দ্রুত অপসারণ ও সড়ক নিরাপত্তায় যথাযথ নজরদারি না থাকায় এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। তারা জরুরি ভিত্তিতে নিরাপত্তা জোরদার ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।


Tag
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে