ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

দেশের ৬৪ জেলায় পুলিশ সুপার নিয়োগে স্বররাষ্ট্র উপদেষ্টার প্রতি অনস্থা জানিয়ে নওগাঁয় শিক্ষার্থীদের প্রতিবাদ

দেশের ৬৪ জেলায় পুলিশ সুপার নিয়োগে স্বররাষ্ট্র উপদেষ্টার প্রতি অনস্থা জানিয়ে নওগাঁয় শিক্ষার্থীদের প্রতিবাদ

দেশের ৬৪ জেলায় পুলিশ সুপার নিয়োগে স্বররাষ্ট্র উপদেষ্টার প্রতি অনস্থা জানিয়ে নওগাঁয় শিক্ষার্থীদের প্রতিবাদ


দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনস্থা জানিয়ে নওগাঁয় প্রতিবাদ সভা এবং সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। রোববার শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, লটারি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ সুপার (এসপি) নিয়োগ সম্পূর্ণ হয়েছে যা মৌখিকভাবে জানালেও এই সম্পূর্ণ প্রক্রিয়া সংবাদ মাধামে প্রকাশিত না হওয়ায় জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। লটারির সময় সাংবাদিকদের উপস্থিত রাখার কথা বলা হলেও সেখানে কোন সাংবাদিককে রাখা হয়নি। ফলে পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সুপার (এসপি) নিয়োগ পরবর্তী সময়ে বলেছেন সকলে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। বক্তারা আরও বলেন, আমরা মনে করি বিসিএস ক্যাডারে কর্মরত সকল কর্মকর্তায় মেধাবী ও যোগ্যতা সম্পন্ন। সেজন্য স্বরাষ্ট্র উপদেষ্টা কোন মানদণ্ডে যোগ্যতা নির্ধারণ করেছেন এটিও স্পষ্ট করেননি। পূর্বের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় দক্ষতা থাকা সত্ত্বেও কয়েকজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়নি, যা মাঠ পর্যায়ের প্রশাসনকে অবাক করেছে এবং একই সাথে বিতর্কিত কিছু জেলার পুলিশ সুপার (এসপি) কে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ একটি রাজনৈতিক দলের সুপারিশে হয়েছে। আমরা জানতে পেরেছি যে সময় লটারি কর্যক্রম পরিচালিত হয় সেই সময় স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না। তাদের উপস্থিতি ছাড়া এই নিয়োগ সম্পূর্ণ অবৈধ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষে ৬৪ জেলায় যে পুলিশ সুপার (এসপি) নিয়োগ হয়েছে তা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াবে এবং পক্ষপাতমূলক একটি নির্বাচন হবে।

সমাবেশে বক্তারা প্রধাণ উপদেষ্টার প্রতি তিন দফা দাবি জানিয়ে বলেন, ৬৪ জেলার এসপি নিয়োগ প্রক্রিয়াটি পুনর্মূল্যায়ন করার নির্দেশ প্রদান করা ও সংবাদমাধ্যমে তা জনসম্মুখে তুলে ধরা, স্বরাষ্ট্র উপদেষ্টার পূর্ব প্রতিশ্রুত নীতি- যোগ্যতা, অভিজ্ঞতা ও নিরপেক্ষতার ভিত্তিতে পুনরায় পদায়ন নিশ্চিত করা ও যোগ্যতার মানদণ্ড স্পষ্ট করা এবং ভবিষ্যতে পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদারের অহবান জানান। পরে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, ফজলে রাব্বি, রাফি রেজুয়ান, সাদনান সাকিব, মেহেদী হাসান, রাফিউল বারি রাজন প্রমুখ।

আরও খবর