জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে ইউপি চেয়ারম্যানের দুই পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে এক রাতে দুইটি মাছ চাষ পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কায়েতপাড়া গ্রামের বাসিন্দা ও সান্তাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীনের পুকুরে এ ঘটনা ঘটে। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবিষয়ে থানায় অবহিত করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, আমার নিজ গ্রামে দীর্ঘদিন ধরে ৪টি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। এসব পুকুরে পাঙ্গাস, রুই, কাতল, টেংরাসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ রয়েছে। মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠে। গত রোববার দিবাগত রাতে কে-বা কাহারা শত্রুতা করে আমার ৪টি পুকুরের মধ্যে ২টি পুকুরে বিষ দিয়েছে। সকাল বেলা পুকুরে মাছ ভাসতে দেখে প্রতিবেশীরা খবর দিলে এসে দেখি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবো। তাই আমাকে আর্থীক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর