হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ

কাল থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ, করা যাবে রাত্রিযাপনও

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-11-2025 03:16:35 pm

প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। দুই মাস (৩১ জানুয়ারি পর্যন্ত) সরকারি ১২ নির্দেশনার অধীনে পর্যটকেরা দ্বীপটিতে রাত্রিযাপনের সুযোগ পাবেন।


গত ১ নভেম্বর সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলেও রাত্রিযাপনে নিষেধাজ্ঞা থাকায় এত দিন কোনো জাহাজ ছাড়েনি। এবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে দ্বীপের উদ্দেশে যাতায়াতের জন্য জেলা প্রশাসন চারটি জাহাজকে অনুমতি দিয়েছে।


প্রতিদিন এসব জাহাজে করে দুই হাজার পর্যটক বঙ্গোপসাগর পাড়ি দিতে পারবেন। টিকিট কিনতে হবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনুমোদিত অনলাইন পোর্টাল থেকে, যেখানে ট্রাভেল পাসসহ বাধ্যতামূলক কিউআর কোড থাকবে। কিউআর কোড ছাড়া যেকোনো টিকিট অবৈধ গণ্য হবে। প্রথম দিনের যাত্রায় তিনটি জাহাজের অগ্রিম প্রায় ১,২০০ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়েছে বলে জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।


‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, মৌসুমের প্রথম যাত্রার জন্য অনুমতিপ্রাপ্ত সব জাহাজ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি বলেন, “পর্যটকদের ভ্রমণ সুন্দর ও নিরাপদ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগ্রহও সন্তোষজনক। তবে পরবর্তী মৌসুম থেকে অন্তত চার মাস রাত্রিযাপনের সুযোগ মিললে পর্যটন সংশ্লিষ্টরা আরও বেশি লাভবান হবে।”


দীর্ঘদিন পর পর্যটকদের আগমনের খবরে দ্বীপজুড়ে বইছে প্রাণচাঞ্চল্য। নানা সংকট থাকা সত্ত্বেও ভ্রমণপিপাসুদের বরণে প্রস্তুত স্থানীয় বাসিন্দারা। সেন্টমার্টিনের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “পর্যটন ব্যবসাই আমাদের প্রধান অবলম্বন। সংকট যাই থাকুক, আতিথেয়তায় কোনো ঘাটতি রাখবে না দ্বীপবাসী।”


ইকো-সিস্টেম রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। এসব নির্দেশনায় রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি করা, কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকসহ জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন কার্যক্রমেও কঠোর নিষেধাজ্ঞা থাকবে।


এ ছাড়া সৈকতে মোটরসাইকেল, সি-বাইক বা যেকোনো মোটরচালিত যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। পলিথিন ব্যবহার নিষিদ্ধ এবং একবার ব্যবহার্য প্লাস্টিক সামগ্রী নিরুৎসাহিত করা হয়েছে। পানির জন্য প্লাস্টিক বোতলের বদলে ব্যক্তিগত ফ্লাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।


কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, “সেন্টমার্টিন আমাদের জাতীয় সম্পদ। সরকারের আরোপিত নির্দেশনা মেনে চলা সবার দায়িত্ব। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকসহ সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা করি।”

আরও খবর