কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস গোয়ালন্দ উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক কমিটি অনুমোদন রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পুরিয়া হিরোইন সহ গ্রেপ্তার তিন লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পরিচ্ছন্ন কর্মী দিয়েই চলছে পরিস্কারের কাজ আগামী ১ নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো: শরিফুল ইসলাম এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি।

আবহমান গ্রাম বাংলার ঘোড় দৌড় দেখতে ধনবাড়ীতে  হাজারো মানুষের ঢল

ঘোড় দৌড়

নাজিবুল বাশার: মধুপুর (টাঙ্গাইল): আবহমান  গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য ঘোড় দৌড়। গ্রামীণ সংস্কৃতির মধ্যে ঘোড় দৌড় অন্যতম। শীত কালে মাঠের ধান কাটা শেষে যখন মাঠ ঘাট শুকিয়ে যায়। তখন চারদিকে শুরু হয় নানা উৎসব। সাংস্কৃতিক পর্বের মধ্যে ঘোড় দৌড় গ্রামের মানুষের কাছে খুব জনপ্রিয়। সব বয়সী মানুষেরা পরিবার পরিজন নিয়ে দেখতে এ ঘোড় দৌড়। কুয়াশায় ঢেকে আছে শীতের রোদ। হিম হিম শীত। সূর্যের দেখা পাওয়া যাচ্চিল না। বিশাল মাঠ। বুরো ধান লাগানোর অপেক্ষা। ঠিক সেই সময়ে স্থানীয় মানুষের আয়োজনে প্রতি বছরের মতো এবার আয়োজন করে ঘোড় দৌড় । গ্রামীণ বিনোদনের এ ঘোড় দৌড় দেখতে শীতের পড়ন্ত বিকেলে হাজারো মানুষের ঢল নামে। টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের পাটদহে হাজারো মানুষ এ ঘোড় দৌড় উপভোগ করে। আশ পাশের কয়েক গ্রামে আত্মীয় স্বজনও আসে ঘোড় দৌড় দেখতে। বাড়ি বাড়ি জমে উঠে  পিঠা পুলির উৎসব। হাজার হাজার নারী- পুরুষসহ বিভিন্ন বয়সী শিশু,কিশোর আবাল বৃদ্ধ বনিতা মাঠে জড়ো হতে থাকেন সকাল থেকে ।গত রোবাবর ১৫ জানুয়ারী বিকালে  ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কয়া পাটাদহ গ্রামের অনুষ্ঠিত হয় এ ঘোড় দৌড়। এ প্রতিযোগিতায়  অংশ নিতে বিভিন্ন জেলা থেকে ঘোড়া নিয়ে সোয়ারি ও মালিকরা।  দাপট, দাবড়, কদমসহ ৫টি দলে প্রতিযোগিতায়  দৌড় অনুষ্ঠিত হয়।  সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের মূল প্রবেশ পথ তোরণে সাঁজানো হয়েছে । প্রতিযোগিতা শুরুর আগে থেকেই মাঠের চারদিকে হাজারো দর্শকের উচ্ছ্বাসিত। তাদের মুহু মুহু করতালি আর উল্লাস পুরো মাঠ আনন্দে ভরে উঠে।  উপভোগ করেন সব বয়সী মানুষেরা। এ যেন চিরায়ত বাঙালির চিরচেনা ঐতিহ্য । ঘোড় দৌড় দেখতে আসা পালাশ ইসলাম বলেন,‘বর্তমানে ঘোড় দৌড় গ্রামীণ ঐতিহ্য। প্রযুুক্তির দাপটে এ  বিনোদন হারিয়ে যেতে বসেছ। ঘোড় দৌড় ভালো লাগে। তিনি প্রতি বছর ঘোড় দৌড় দেখতে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। এ সময় ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা আ’লীগের সভাপতি মীর ফারুখ আহমেদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা, বীরতারা ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. ফজলুল হক, সধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমূখ। প্রতিযোগিতায় প্রথম স্থান  অর্জন করে জামালপুর মাদারগঞ্জের আলহাজ নজরুল ইসলাম, দ্বিতীয় অর্জন করে টাঙ্গাইলের ধনবাড়ীর আবু সামা। 


Tag
আরও খবর





6a703ea25d3ea-030826010922.webp
৫ আগস্ট ছুটি নেই যাদের

১ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে