জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘির চাঁপাপুরে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণা

ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হচ্ছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদারের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, প্রচার মিছিল ও পথসভা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিন ব্যাপী আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির বোন্তইড় গ্রামে শতশত নেতাকর্মীর অংশগ্রহনে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।
ধানের শীষ নিয়ে বগুড়া-৩ আসনে আব্দুল মহিত তালুকদারকে জয়ী করার লক্ষ্যে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব ও স্বেচ্ছাসেবক দল নেতা মিজানের নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রচারণা মিছিল থেকে সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে প্রচারণা লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনূছ আলী দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক সাঈম, সিনিয়র যুগ্ন মাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারন সম্পাদক সাব্বির হাসান সনি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাপ্পি হাসান রাহুল, ছাত্রদল নেতা, হযরত আলী,  আবিদ,  আকাশ, মাসুম, খোকন, বিপুল, রবিউল-সহ নেতৃবর্গ।  

Tag
আরও খবর