নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক ‎সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে: বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি

হাতিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর হাতিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাতিয়া উপজেলা, পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 
 
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বিএনপির সাবেক এমপি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের বাস ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপি সাবেক সভাপতি কাজী আবদুর রহিম ও সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো।
 
দোয়া পূর্ব আলোচনায় খোন্দকার আবুল কালাম বলেন, আপোষহীন নেত্রী ও  সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ শুধু দলীয় নেতা নয়। আজকে তিনি জাতীয় প্রতীক হিসেবে সকল দলের কাছে শ্রদ্ধেয়  ও সম্মানের জায়গায় স্থান করে নিয়েছেন। বিগত সরকার তাঁকে বহু নির্যাতন জেল জুলুম করেছেন। তারপরও তিনি দলীয় স্বার্থের বাইরে গিয়ে কখনো আপোষ করেন নাই। আজ তিনি বয়সের ভারে নানান রোগে অসুস্থ্য হয়ে পড়েছেন। আল্লাহর কাছে আমরা তার রোগমুক্তির জন্য দোয়া করি।

পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল সম্পন্ন করা হয়।  
Tag
আরও খবর