তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

রায়পুরে কেএফএসসি শিক্ষাকাননে দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

বক্তব্য রাখছেন, শফিউল আলম টিপু ,প্রধান শিক্ষক, কেএফএসসি শিশুকানন।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেএফ এস সি শিক্ষাকাননে পঞ্চম শ্রেণির দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  সকালে বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: মিজানুর রহমান ভূঁইয়া ভাইস চেয়ারম্যান, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট।

পবিত্র কুরআন তেলাওয়াত করেন : মো: আরাফ হোসাইন পঞ্চম শ্রেণি,  শুভেচ্ছা বক্তব্য রাখেন : আজাদ হোসাইন সহকারি শিক্ষক, কেএফএসসি শিশুকানন। শিক্ষক ও  শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন-আরিয়া আক্তার মিরা, হোসনেয়ারা আক্তার নিপা, জান্নাতুল ফেরদাউস নিস্তা,সানজিদা আক্তার হাউস মাস্টার, মো: সাজিদ হোসেন, ইসরাত জাহান শিফা, সোহানা সুলতানা, সাব্বির হোসাইন, নিসা কারিমুন. তারেক হোসাইন, মেহেরিমা লাইবা, ঝর্না আক্তার,সামিউল ইসলাম, জান্নাতুল ফেরদাউস,সাদিয়া জাহান সাবা, উম্মে রুমান প্রিয়া,আজমিরা, সালমা আক্তার,মুন্নি আক্তার মুনতাহা ,ফাইরুজ জাহিয়া ,মেহেজাবিন নুর তুবা প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো: সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল। প্রধান শিক্ষক  বলেন, “শিক্ষার্থীদের সঠিক চরিত্র, শৃঙ্খলা ও নৈতিকতার বিকাশে প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিভাবক-শিক্ষক সমন্বয়েই একটি শিক্ষার্থী গড়ে ওঠে। কেএফএসসি শিক্ষাকানন শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে যে কার্যক্রম পরিচালনা করছে তা সত্যিই প্রশংসনীয়। সমাজ, পরিবার ও প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা শিক্ষার্থীদের এগিয়ে নেবে।”

মো: ফারুক হোসাইন, মুহতামিম, কাজী হাসানুজ্জামান অজিউল্লাহ মাদ্রাসা। তিনি বলেন “পরীক্ষার ফলাফল নয়, শিক্ষার্থীর নিয়মিত পড়াশোনা, আচরণ ও দায়িত্বশীলতা তার ভবিষ্যৎ নির্ধারণ করে। শিশুদের প্রাথমিক ভিত্তি যত শক্ত হবে, তারা তত ভালো নাগরিক হবে।”

সমাপনী বক্তব্য রাখেন মো: সফিউল আলম টিপু প্রধান শিক্ষক, কেএফএসসি শিশুকানন। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, নিয়মিত পড়াশোনা ও চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর