শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-11-2025 04:50:50 pm

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। বুধবার বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


পর্যাপ্ত সার মজুত রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, পর্যাপ্ত পরিমাণের সার মজুত আছে। কেউ মজুত করলে তার বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হবে না।


সবজির দাম সহনীয় পর্যায়ে থাকবে জানিয়ে তিনি বলেন, পিঁয়াজের কোনো সংকট নেই, দাম কমে গেছে। কিছু ব‍্যবসায়ীর আমদানির চাপ ছিল কিন্তু আমরা তা করিনি। মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। আমাদের কৃষকবান্ধব হতে হবে।


আলুর দাম পায়নি কৃষক, এখন কিছুটা দাম বাড়ছে। ডিসেম্বরে পর্যন্ত কোল্ড স্টোরে আলু রাখতে দিতে বলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।


এসপি নিয়োগের বিষয়ে উপদেষ্টা বলেন, এসপি নিয়োগে এবিসি তিন ক‍্যাটাগরি করা হয়েছে। ৬৪ জেলার মধ‍্যে ১৮ জনকে আগে নেওয়া হয়েছে। মেধাবীরা কেউ বাদ পড়েনি।

আরও খবর
6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৪ ঘন্টা ১০ মিনিট আগে