জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহর এখন ঢাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-11-2025 02:22:21 pm

জাপানকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহর এখন বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। দ্রুত বাড়তে থাকা জনসংখ্যার ধারা বজায় থাকলে ২০৫০ সালের মধ্যে ঢাকা হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর।


জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা শীর্ষে রয়েছে। ঢাকা রয়েছে দ্বিতীয় স্থানে, জাপানের রাজধানী টোকিও তৃতীয় স্থানে নেমে এসেছে। ২০০০ সাল থেকে দীর্ঘদিন টোকিও ছিল বিশ্বের সবচেয়ে বড় শহর।


বর্তমান জনসংখ্যার হিসাব অনুযায়ী, জাকার্তায় বাস করেন ৪ কোটি ১৯ লাখ মানুষ, ঢাকায় ৩ কোটি ৬৬ লাখ, আর টোকিওতে ৩ কোটি ৩৪ লাখ মানুষ।


জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক বিষয়ক বিভাগের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ রিপোর্টে বলা হয়েছে, যেসব শহরে ১ কোটির বেশি মানুষ থাকেন, সেগুলোকে মেগাসিটি বলা হয়। বিশ্বে বর্তমানে ৩৩টি মেগাসিটি রয়েছে, যা ১৯৭৫ সালে ছিল মাত্র আটটি। বর্তমানে ৩৩টির মধ্যে ১৯টি মেগাসিটিই রয়েছে এশিয়াতে। শীর্ষ ১০ মেগাসিটির মধ্যে ৯টির অবস্থানও এশিয়াতে।


এশিয়ার শীর্ষ শহরের মধ্যে রয়েছে ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)। এশিয়ার বাইরে একমাত্র শহর কায়রো (৩ কোটি ২০ লাখ) শীর্ষ ১০-এ রয়েছে। আমেরিকায় সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ) ।


জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার জনসংখ্যা দ্রুত বৃদ্ধির মূল কারণ হলো গ্রামাঞ্চল থেকে ঢাকায় মানুষের আগমন। কেউ কাজের সুযোগ খুঁজতে আসছেন, কেউ বন্যা ও সমুদ্র স্তর বৃদ্ধির ঝুঁকিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে। পাশাপাশি, রাজধানীর ভৌগোলিক পরিধি ও নগর বিস্তার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে, ঢাকা নবম স্থান থেকে উঠে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে।

আরও খবর