বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামে গবেষণা  প্রতিষ্ঠান বারসিক এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক মাঠ পর্যায়ের যুব প্রশিক্ষণ কর্মশালা।

মঙ্গলবার (২৫ নভেম্বর)  উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক-যুবতী অংশগ্রহণ করেন এ কর্মশালায়। পরিবেশবান্ধব কৃষিচর্চা, টেকসই ফসল ব্যবস্থাপনা, প্রাকৃতিক উপায়ে মাটির উর্বরতা বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, পুকুরপাড় ও বাড়ির আঙিনায় সবুজায়নসহ বিভিন্ন কার্যকর কৌশল বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

শ্রীফলকাটি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে যুবদের প্রশিক্ষণ প্রদান করেন বারসিক নেত্রকোনা রিসোর্স সেন্টারের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং। শংকর ম্রং প্রশিক্ষণের এক পর্যায়ে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে উপকূলীয় মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিপ্রতিবেশবিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও খরচ কমানো সম্ভব বলে উল্লেখ করেন । 

প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক রণজিৎ বর্মন,বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কর্মসূচী কর্মকর্তা মারুফ হোসেন মিলন, ফিল্ড ফ্যাসিলিটেটর বরষা গাইন, যুব সংগঠক স.ম ওসমান গনী প্রমুখ।

বক্তারা বলেন,  তরুণদের হাতে আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে।  তরুনদের সচেতনতা ও সক্রিয় কর্মসূচিতে পরিবেশ প্রতিবেশ সুরক্ষিত হবে। জীব বৈচিত্র্য ও সুন্দরবন সুরক্ষায় উদ্যোগ গ্রহনের পাশাপাশি জৈব বা প্রকৃতি নির্ভর কৃষি চর্চার  মাধ্যমে উদ্যোক্তা হলে বেকারত্ব কমবে এবং অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে।

দিনব্যাপী এ মাঠ প্রশিক্ষণে প্রদর্শনী প্লটে বিভিন্ন প্রক্রিয়া দেখানো হয় এবং অংশগ্রহণকারীরা সরাসরি শিখে নেওয়ার সুযোগ পান। 

ছবি- শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা 



Tag
আরও খবর