লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২।

মিথ্যা মামলার শিকার হয়ে কারাগারে ব্যবসায়ী সুমন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-11-2025 05:23:10 pm

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুয়া মামলার শিকার হয়ে কারাগারে দিন পার করছে ব্যবসায়ী মো: সুমন হোসেন। গত শুক্রবার পরিবারের সাথে সময় কাটাতে গেলে মিথ্যা ও হয়রানী মূলক মামলায় ফতুল্লা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 


সুমন একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক নানা কর্মকান্ডের সাথে জড়িত। এলাকার উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে রয়েছে তার সাহায্য মূলক কর্মকাণ্ড। তার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের আয় থেকে পুরোদমে চলছে একাধিক এতিমখানা ও মাদ্রাসা। এগুলোকে সহ্য করতে পারেনি একটি কুচক্রীমহল। 


সরজমিনে দেখা যায়, ৫ই আগস্ট এর পর নামধারী কিছু লোক ফতুল্লায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তান্ডব চালাচ্ছে ব্যবসায়ীদের উপর। সেই চাঁদাবাজির  অন্যতম গডফাদার বিএনপি থেকে বহিস্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী।




স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,  নির্মাণকাজ থেকে শুরু করে দোকান বসানো সবকিছুতেই চাঁদা দাবি করেন তিনি ও তাঁর অনুসারীরা। চাঁদা না দিলে থেমে যায় কাজ, চলে হামলা, পরে দেওয়া হয় সাজানো মামলা। সেই সাজানো মামলায় অভিযুক্ত করা হয় সুমনকে। একে একে দুইটি ভুয়া মামলায় অন্তর্ভুক্ত করা হয় ব্যবসায়ী সুমনকে। যেখানে কোন রাজনীতির সাথে জড়িত নয় সুমন অথচ ৫ আগস্ট এর হত্যা মামলায় তার নাম জড়িয়ে দিয়েছে রিয়াদ মোহাম্মদ  চৌধুরী। এছাড়া নিজ এলাকায় স্বেচ্ছাসেবকদলের নেতা হত্যার আসামিও করা হয় ব্যবসায়ী সুমনকে। অথচ সেই সময়ে সুমনের অবস্থান ছিল ঢাকায়।  






সুমনের পরিবারের অভিযোগ ৫ আগস্ট পরবর্তী চাঁদার দাবিতে সুমনের ব্যবসা প্রতিষ্ঠান ও কারখানায় বারবার হামলা চালিয়েছে রিয়াদ চৌধুরী সাঙ্গপাঙ্গরা চাঁদা না পেয়ে সাজানো মামলা দিয়ে সুমনকে গ্রেপ্তার করায় রিয়াদ চৌধুরী। সুমনকে মুক্তি দিতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা হস্তক্ষেপ কামনা করেন তার পরিবার।


আরও খবর