শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

নড়িয়া উপজেলা প্রেসক্লাবের ১৫ বছর পূর্তি উদযাপিত

গৌরব, ঐতিহ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার ১৫ বছরের পথচলা উদযাপন করেছে নড়িয়া উপজেলা প্রেসক্লাব। রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণিল আয়োজন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এ উৎসব। অনুষ্ঠানে উপজেলার সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রেসক্লাবের সভাপতি আব্দুল খালেক ইমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী বক্তব্য প্রদান করেন।

প্রশাসনিক অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার এর উপ-পরিচালক (উপসচিব) মোঃ ওয়াহিদ হোসেন, শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস এবং নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ নাজমুল হাসান প্রমুখ।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শরীয়তপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ন্যাশনাল ডক্টরস ফোরামের মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি ইমরান হোসাইন, এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মুফতি মাহমুদুল হাসান।

বক্তারা বলেন, গত ১৫ বছরে নড়িয়ার উন্নয়নচিত্র, সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরতে স্থানীয় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সত্য, ন্যায় ও নিরপেক্ষতার ভিত্তিতে সাংবাদিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, নড়িয়ার বর্ষীয়ান ও তরুণ সাংবাদিকদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। শেষাংশে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মিলিত ফটোসেশনের মাধ্যমে ১৫ বছর পূর্তি উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag
আরও খবর