হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ

জলবায়ু সংকটে অভিবাসন নয়, টিকে থাকতে দরকার অভিযোজন কৌশল

জলবায়ু সংকটে অভিবাসন নয়, টিকে থাকতে দরকার অভিযোজন কৌশল ও কৃষিপ্রতিবেশীয় চর্চা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  জলবায়ু সংকটে উপকূলীয় অঞ্চলে দিনদিন অভিবাসনের হার বাড়ছে। বিশেষত জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ যেমন- ঘূর্ণিঝড়, বন্যা, এবং লবণাক্ততার ফলে অনেক মানুষ জীবিকা হারিয়ে ফেলছে। জীবন জীবিকার তাগিদে তারা শহরের দিকে স্থানান্তরিত হচ্ছে। এই অভিবাসনের ফলে তারা নতুন সংকট যেমন- অনিরাপদ আবাসন, স্বাস্থ্য ও শিক্ষার অভাব এবং সামাজিক বঞ্চনার শিকার হচ্ছে।

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী গ্রামের কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে জলবায়ু সংকট মোকাবিলা করতে ও স্থানীয় জনগোষ্ঠীর অভিবাসনে নিরুৎসাহিত করার উদ্দেশ্য স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলার পদ্মপুকুর, ঈশ্বরীপুর, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ১৮ জন যুব, সাংবাদিক,  কৃষক, এএলসি (এগ্রোইকোলজি লার্নিং সেন্টার) ও শতবাড়ির অভিযোজন কৌশল ও কৃষিপ্রতিবেশীয় চর্চাকারীরা অংশগ্রহণ করেন।

অভিযোজন কৌশল প্রশিক্ষণে শিক্ষক রণজিৎ বর্মন বলেন, উপকূলের প্রধান সমস্যা লবনাক্ত। এলাকায় অভিযোজন চর্চার সাথে বিভিন্ন ধরনের লবন সহনশীল ফসলের জাত সম্প্রসারিত হলে কৃষি কাজ করে অনেকেই পারিবারিক চাহিদা পূরন করে আর্থিক ভাবে লাভবান হতে পারবে।লবনাক্ততা শুধু কৃষিতে প্রভাব ফেলছে তা নয়, একই সাথে স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ছে স্থানীয় জনগোষ্ঠী।

পানখালী কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের প্রতিনিধি কনিকা রানীর সভাপতিত্বে  প্রশিক্ষক হিসেবে দিনব্যাপী প্রশিক্ষণ ও পরিকল্পনা সভাটি পরিচালনা করেন বারসিক নেত্রকোনা রিসোর্স সেন্টারের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং, শ্যামনগর রিসোর্স সেন্টার এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার ও কৃষিপ্রতিবেশীয় চর্চাকারী নিমাই মন্ডল। কর্মসূচিটি সঞ্চালনা করেন বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর বরষা গাইন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক তৈরী করে কৃষি কাজকে এগিয়ে নিয়ে যেতে এবং জীবন-জীবিকার উন্নয়নে আত্মা নির্ভরশীলতা গড়ে তুলতে অভিযোজন চর্চা প্রয়োজন।

 দিনব্যাপী কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনে এলাকার সংকট মোকাবিলায় অভিযোজন পদ্ধতি সরেজমিনে পরিদর্শনের মধ্য দিয়ে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কৃষি চর্চাকে জোরদার করার কৌশল সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

ছবি- শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা 



Tag
আরও খবর