পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাতিয়ায় জামায়াতের প্রার্থী মাহফুজুল হকের ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকের উদ্যোগে নোয়াখালী হাতিয়ার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সেবা প্রদানের লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৪ নভেম্বর) হাতিয়া পৌরসভার ওছখালী কে এস এস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত চিকিৎসাসেবা নেন দুই হাজারেরও বেশি মানুষ। চিকিৎসা পরামর্শ থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ সবই বিনামূল্যে প্রদান করা হয়।

দ্বীপ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় ৫ দিনের ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। আজ ছিলো তৃতীয় দিনরও ক্যাম্পে অংশ নেন  বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। মেডিসিন, শিশু রোগ, গাইনি, চক্ষুসহ বিভিন্ন বিভাগে রোগীদের দেওয়া হয় চিকিৎসা সেবা। ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধও তুলে দেওয়া হয় রোগীদের হাতে।

ক্যাম্প পরিদর্শনকালে অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, হাতিয়ার অনেক মানুষই দরিদ্র ও স্বাস্থ্যসেবা বঞ্চিত। একজন জনসেবক হিসেবে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা এই মানবিক উদ্যোগকে রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে জনগণের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত উল্লেখ করেন। বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Tag
আরও খবর