শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

নামাজ গ্রাম ও দুর্গাপুরে উঠান বৈঠক

নামাজ গ্রাম ও দুর্গাপুরে উঠান বৈঠক: সামাজিক সম্পর্ক জোরদার ও নির্বাচন প্রস্তুতিতে মফিকুল হাসান তৃপ্তির আহ্বান । আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে সামাজিক সম্পর্ক উন্নয়ন ও নির্বাচনী প্রস্তুতি জোরদারের লক্ষ্যে বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজ প্রাম ও দুর্গাপুর এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মজিদ। বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি বৈঠকে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, বিএনপি উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্থানীয় নেতাকর্মীরা জানান, শার্শা-যশোর ১ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে নেমে কাজ করছেন তারা। জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়াতে ধারাবাহিকভাবে এমন উঠান বৈঠকের আয়োজন করা হবে বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন ‘সহ তথ্য গবেষণা বিষয়ক আতাউর রহমান আতা পৌর বিএনপির সহ সভাপতি সাহাবুদ্দিন সহ-সভাপতি সাহাদুর রহমান খোকন সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু সহ-সভাপতি ইদ্রিস সহ-সভাপতি আব্দার রহমান মালেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ সংগঠন সম্পাদক আহাদ পৌর বিএনপির অর্থ সম্পাদক সামাদ আলি আলী শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন পৌর যুবদল ছাত্রদল শ্রমিক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও খবর