কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

গোদাগাড়ীতে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

রাজশাহীর গোদাগাড়ীতে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে চালু হওয়া ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের করার দাবি অবস্থান কর্মসুচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ গোদাগাড়ী উপজেলা শাখা।


আজ রোববার (১৫ জানুয়ারি) রাজশাহী –চাপাইনবাবগঞ্জ মহাসড়কে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে ন্যাশনাল সার্ভিস পরিষদ গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি এনামুল হকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন, ন্যাশনাল সার্ভিস পরিষদ গোদাগাড়ী ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহ আলম মামুন, চরআষাড়িয়াদহ ইউনিয়ন সভাপতি এসারুল ইসলাম, গোগ্রাম ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহিল বাকী, সদস্য চন্দনা রানী ও মোকাদ্দেম হোসেন প্রমূখ।



মানববন্ধনটি পরিচালনা করেন, ন্যাশনাল সার্ভিস পরিষদ গোদাগাড়ী শাখা সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।


বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘ঘরে ঘরে চাকুরি’ বাস্তবায়নের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদফতরের অধীন ২০০৯-১০ অর্থবছরে ন্যাশনাল সার্ভিস নামে প্রকল্পটি চালু করে সরকার। প্রকল্পের লক্ষ্য ছিল- ‘আগ্রহী শিক্ষিত বেকার যুব ও যুবমহিলাদের জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা’।



মাত্র ৩ মাসের প্রশিক্ষণ আর ২ বছরের কর্মসংযুক্তি ছিলো ওই প্রকল্পের মেয়াদ। ২ বছরের কর্মসংযুক্তি প্রদান করে দেশের শিক্ষিত বেকারদেকে দিয়ে জাতি গঠনমূলক কাজ করাতে পারলেও দুই বছর যথেষ্ট সময় নয় বলেই এ প্রকল্প সফলতার মুখ দেখতে পায়নি।


তিনি আরও বলেন, দুঃখজনক ব্যাপার হলো – এই প্রকল্পে প্রশিক্ষণকালীন দৈনিক ভাতা ১০০ টাকা এবং কর্মকালীন দৈনিক ভাতা ২০০ টাকা। সামান্য অর্থের বিনিময়ে নিয়োগপ্রাপ্ত উচ্চ শিক্ষিত ন্যাশনাল সার্ভিস কর্মীদের জীবন সাধারণ দিনমজুর ব্যক্তির থেকেও অসহায়।


যে দেশে একজন দিনমজুর দৈনিক কাজের মজুরি পায় ৬০০-৭০০ টাকা, সেখানে একজন শিক্ষিত ন্যাশনাল সার্ভিস কর্মী পান ২০০ টাকা। যা একজন শিক্ষিত বেকারকে অবমূল্যায়নের শামিল।


তাছাড়া একজন শিক্ষিত বেকার পরিবারের জন্য যেমন বোঝা তেমনি দেশের ও জাতির জন্য বোঝা ও হুমকি স্বরূপ।


মানববন্ধন কর্মসূচি শেষে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দিয়েছেন ন্যাশনাল সার্ভিস পরিষদ। উল্ল্যেখ যে উপজেলায় ৮৩৬জন কর্মী ন্যাশনাল সার্ভিসে বিভিন্ন দপ্তরে যুক্ত ছিলেন।


 

Tag
আরও খবর