প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

আরও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা বিশেষজ্ঞদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-11-2025 10:16:15 am

ঢাকা ও আশপাশের অঞ্চলে ভূমিকম্পে আতঙ্ক বাড়ছে। মাত্র দুই দিনের ব্যবধানে চারবার কেঁপে উঠেছে রাজধানী ও এর আশপাশ এলাকা। এদের মধ্যে তিনটির উৎপত্তিস্থল নরসিংদী এবং একটির ঢাকা। শুক্রবার (২১ নভেম্বর) একটি ভূমিকম্পের পর শনিবার (২২ নভেম্বর) আরও তিনবার ভূমিকম্প অনুভূত হয়।


গতকালের তিনটি ভূমিকম্পকে আফটারশক হিসেবে উল্লেখ করলেও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন—এগুলো আরও বড় ভূমিকম্পের ইঙ্গিতও হতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন, “বড় ভূমিকম্পের পর এক-দুই সপ্তাহ ধরে আফটারশক হতে পারে। শনিবার তিনটি ভূমিকম্প হলো—সবগুলোই মৃদু। এগুলো আফটারশক।”


তিনি আরও বলেন, “শুক্রবার ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটিকে ফোরশকও ধরা যেতে পারে। যদি সামনে আরও বড় ভূমিকম্প আসে, তাহলে ৫.৭-কে ছোট ধরা হবে।”


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তিনি একটি সংবাদমাধ্যমকে বলেন, “একদিনে তিনটি ভূমিকম্প হওয়া প্রত্যাশিত, কারণ বড় ধাক্কার পর এ ধরনের আফটারশক হয়। কিন্তু এটাই প্রমাণ করে যে জমে থাকা শক্তি বেরিয়ে আসছে। সামনে আরও বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের এখনই প্রস্তুত হতে হবে।”


গতকাল প্রথম ভূমিকম্প অনুভূত হয় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে। রিখটার স্কেলে এর মাত্রা ৩.৩; উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ।


সন্ধ্যায় ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্প, যার মাত্রা ৩.৭। উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা।


মাত্র এক সেকেন্ড পর ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে তৃতীয় ভূমিকম্প, যার মাত্রা ৪.৩; উৎপত্তিস্থল নরসিংদী।


এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ সারাদেশে অনুভূত হয় তীব্র ভূমিকম্প। এর উৎপত্তিও ছিল নরসিংদী। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকশ।


ক্রমাগত কাঁপনে উদ্বেগে রাজধানীর বাসিন্দারা। বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছেন।

আরও খবর