লালপুরে জেনাসের উদ্যোগে সহীহ কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন
আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর জান্নাতুল মাওয়া কেন্দ্রিয় জামে মসজিদে উদ্বোধনী অনুষ্ঠানে, জেনাস
সবার জন্য সহীহ কোরআন শিক্ষা এই শ্লোগানকে সামনে রেখে জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশ ন (জিএসডিও) এর উদ্যোগে কোমলমতি শিশুদের সহীহ কোরআন শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও বিনামূল্যে আরবী বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ শে নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নাধীন মহারাজপু জান্নাতুল মাওয়া কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে জেনাস সংস্থার ফান্ড ম্যানেজমেন্ট সেক্রেটারী জনাব মো: আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আলোচক চ্যানেল ২৪ ও বিলমাড়ীয়া কোরআন একাডেমির মুহতামিম জনাব মাওলানা মো: আবু হানিফ আজাদী। সভাপতিত্ব করেন মহারাজপুর জান্নাতুল মাওয়া কেন্দ্রিয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা মো: আরিফুল ইসলাম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাওলানা শিক্ষক ও অত্র মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব মাজেদুল ইসলাম, লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব সালাহ্ উদ্দীন ও জেনাস সংস্থার শিক্ষা সম্পাদক হাফেজ মো: সোয়াইফ আহমেদ।
অনুষ্ঠানে সহীহ কোরআন শিখতে আগ্রহী অত্র মহল্লার কোমলমতি ছেলে-মেয়ে, অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র মাদরাসার শিক্ষক হাফেজ মো: আব্দুস সালাম।
উল্লেখ্য যে, জেনাস স্যেসাল ভেলপমেন্ট অরগানাইজেশন একটি অরাজনৈতি, অলাভজনক, স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান। সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, আত্মকর্মসংস্থান তৈরীতে সহায়তা প্রদান ও আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।