নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

ইসলামপুর থানার চাঞ্চল্যকর ২ হত্যা মামলার ২ আসামি কারাগারে

জামালপুরের ইসলামপুর থানায় দায়ের করা পৃথক দুইটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) বিকেলে জামালপুর চিফ জুডিয়ালসিয়াল আদালতে ইসলামপুর থানা-পুলিশ আসামিদের হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

কারাগারে পাঠানো আসামিরা হলো, উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইছা নবী ওরফে নবী (৫০) এবং পাশ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার নীলাখিয়া ইউনিয়নের গোয়ারপাড়া গ্রামের মলজ উদ্দিনের ছেলে মোহাম্মদ ফুলু (৪৩)। 

এর আগে ইসলামপুর থানা-পুলিশের আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে রংপুর র‌্যাব-১৩ এর সদস্যরা রংপুরের পীরগঞ্জ থেকে ইছা নবী ওরফে নবীকে আটকের পর পীরগঞ্জ থানায় হস্তান্তর করেন। এ ছাড়া একই রাতে সিলেট র‌্যাব-৯ এর সদস্যরা সিলেটের শাহপরান থানা এলাকা থেকে 

মোহাম্মদ ফুলুকে আটকের পর শাহপরান থানায় হস্তান্তর করেন। পরে ইসলামপুর থানা-পুলিশ ওই দুই আসামিকে জিম্মায় নেন। 

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুন গভীর রাতে প্রশাসনের লোক পরিচয়ে নিজবসত ঘর থেকে তোলে নিয়ে বাড়ির উঠানে কুলকান্দী ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম খন্দকারকে কুপিয়ে হত্যা করে মুখোশধারী দুর্বৃত্তরা। ১ জুলাই তাঁর স্ত্রী রেহেনা খন্দকার বাদী হয়ে ২১ জনের নামে থানায় হত্যা মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি ইছা নবী ওরফে নবী। এ ছাড়া নিখোঁজের দুই দিন পর বহ্মপুত্র নদ থেকে ২ সেপ্টেম্বর মনিরুল নামে এক কৃষককের লাশ উদ্ধার করে শেরপুর সদর থানা-পুলিশ। মনিরুল বোলাকীপাড়া গ্রামের মৃত কছর হাজির ছেলে। এঘটনায় ৯ সেপ্টেম্বর ১০ জনের নামে মনিরুলের মা জহুরা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মোহাম্মদ ফুলু। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন 'আমাদের আবেদনের প্রেক্ষিতে রংপুরের র‌্যাব সদস্যরা ইছা নবী ওরফে নবীকে এবং সিলেটের র‌্যাব সদস্যরা মোহাম্মদ ফুলুকে আটক করে। পরে আমরা আসামিদের ইসলামপুর থানায় এনে আদালতে সোপর্দ করলে সংশ্লিষ্ট বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 



আরও খবর