যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

ববিতে গণ বিজ্ঞপ্তি প্রকাশিত, আসন ফাঁকা ১৮৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ১৮৯টি ফাঁকা আসন পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি টেকনিক্যাল কমিটি। 

জানা যায়, ১৮৯টি ফাঁকা আসনের মধ্যে ‘এ’ ইউনিটে ১০৫টি, বি ইউনিটে ৫৭টি এবং সি ইউনিটে ২৭টি আসন ফাঁকা রয়েছে। এসব আসন ফাঁকা থাকায় ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চূড়ান্ত ভর্তিতে বিলম্ব হচ্ছে।

ভর্তি টেকনিক্যাল কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্য আসনে ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী ১৫ ও ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এরপর ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা আগামী ১৭ জানুয়ারি প্রকাশিত হবে। 

এছাড়াও নির্বাচিতদের আগামী ১৮ এবং ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

প্রসঙ্গত, ইতোপূর্বে পর পর সাত ধাপে মেধাতালিকা প্রকাশ করার পরেও ১৮৯ আসন শূন্য থাকায় নতুন করে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

আরও খবর