হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ

শ্যামনগর কলবাড়ী বাজার জামে মসজিদের কমিটি গঠিত

শ্যামনগর কলবাড়ী বাজার জামে মসজিদের কমিটি গঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

 শুক্রবার (২১ নভেম্বর) পবিত্র জুম্মার নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের মতামত ও সম্মতির ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন কলবাড়ী বাজার জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা জয়নুল আবেদীন।

 এসময় আরও উপস্থিত ছিলেন কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক জি.এম শহিদুল ইসলাম,  মসজিদের ইমাম হাফেজ সাইফুল ইসলাম সহ মুসল্লিবৃন্দ।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জি.এম সাইফুল ইসলাম লিটু, সহ-সভাপতি যথাক্রমে মো. নুর ইসলাম সরদার ও জি.এম আরাফাতুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সেনা সদস্য জি.এম রুস্তম আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নুরুল আলম (মশাল), কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন বাজারের ব্যবসায়ী মো. আব্দুল জলিল সরদার। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. শরিফুল ইসলাম, কার্যকরী সদস্য (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) মনোনীত হয়েছেন মো. হযরত আলী মোল্ল্যা, মো. শফিকুল ইসলাম সরদার, মো. শাহিনুল ইসলাম জর্জ, মো. সিকান্দার আলী, মো. মুজিবুর রহমান গাজী, মো. আইয়ুব আলী গাজী।

মসজিদের সার্বিক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা, উন্নয়ন কর্মকাণ্ড জোরদার এবং মুসল্লিদের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিটি গঠনের পাশাপাশি ০৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। উপদেষ্টামণ্ডলী হলেন  জি. এম শহীদুল ইসলাম, কাজী আমিনুল ইসলাম (বাহার),ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ , মো. আব্দুর রশিদ গাজী, মো. রবিউল ইসলাম মোল্লা, মো. আব্দুল হাকিম গাজী ও মো. ইন্তাজ আলী গাজী।

নতুন কমিটির সদস্যবৃন্দ বক্তব্যে বলেন মসজিদের উন্নয়ন, মুসল্লিদের কল্যাণ, ধর্মীয় শিক্ষার পরিবেশ সৃজন এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিই তাদের প্রধান লক্ষ্য হবে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষও কমিটির প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ছবি- কলবাড়ী জামে মসজিদের গঠিত কমিটির সভাপতি ও সম্পাদক



Tag
আরও খবর