‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কমলগঞ্জের পতনঊষারে সিএনজি অটোরিকশা চালক সমিতির নির্বাচন সম্পন্ন

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রমিক ইউনিয়ন (চট্র- ২৩৫৯) এর অন্তর্ভুক্ত পতনঊষার  ইউনিট সিএনজি অটোরিকশা ও অটো টেম্পু চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পতনঊষার ইউনিয়ন পরিষদের হলরুমে গোপন ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট পদসংখ্যা ১১টি এর মধ্যে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন ৭জন। নির্বাচনে ৪টি পদে প্রার্থী হয়েছেন ৯ জন। মোট ১৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিকেল ৪ টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহ্বায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে তাজুল মিয়া (ছাতা) ৯১ ভোট ও সাধারণ সম্পাদক পদে কামাল মিয়া(মোরগ) ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে গিয়াস উদ্দিন (বাইসাইকেল) ৮৪ ভোট, অর্থ সম্পাদক পদে খালেদুর রহমান (তালা চাবি) ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনাপ্রতিদ্বন্দীতায় সহ সাধারণ সম্পাদক পদে সুন্দর মিয়া, সাংগঠনিক পদে তেরা মিয়া, প্রচার সম্পাদক পদে আবুল মিয়া, দপ্তর সম্পাদক পদে রোপন মিয়া ও সদস্য পদে জয়দর আলী, শিপন মিয়া ও হুসাইন আহমদ নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন শওকত আহমদ। সহকারী কমিশনার হিসেবে টিপুল আলী ও সাকিব আহমদ খান দায়িত্ব পালন করেন। প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) ইমরান আলী। 

নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক। 


Tag
আরও খবর