অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শিক্ষিত তরুণদের যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ প্রদান করব- তৃপ্তি

সামাজিক সম্পর্ক উন্নয়নে,বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে' ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত পদপ্রার্থী মফিকুল হাসান তৃপ্তি'র উঠান বৈঠক শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টার সময় ছোট আঁচড়া মোড়ের রেললাইন সংলঙ্গের মাঠ প্রাঙ্গণে ছোট আঁচড়া ৮নং ওয়ার্ড বিএনপির সকল অঙ্গসংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪৫০ থেকে ৫০০ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। উঠান বৈঠাক অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন,ছোট আঁচড়া ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সবুর হোসেন এবং সঞ্চালনায় ছিলেন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার। উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন,যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ তাজউদ্দীন আহামেদ,বেনাপোল পৌর বিএনপির ,সহ সভাপতি নাসিমুল গনি বল্টু,সহ সভাপতি আব্দুল কাদের সদ্দার, সহ সভাপতি আবদার রহমান,সহ সভাপতি রওশন আলী,সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ,যুগ্ন সাধারণ আমিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,অর্থ সম্পাদক আব্দুস সামাদ, পুটখালী ইউনিয়ন এর সাবে চেয়ারম্যান হাবিবুর রহমান হবি,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান বাবলু, ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান স্বপন,বেনাপোল পৌর কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান,বেনাপোল পৌর সেচ্ছাসেবকদল এর আহবায়ক শহিদুল ইসলাম শহিদ,বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম,যবদল নেতা মিন্টু,যুবদল নেতা মোমিন,পৌর যুবদলের সদস্য ইউনুচ আলী,ছোট আঁচড়া ৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান,মহিলা নেত্রী সুমাইয়া খাতুন,মহিলা নেত্রী হাফিজা সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিএনপি মনোনীত প্রাপ্ত পদপ্রার্থী মফিকুল হাসান তৃপ্তির পক্ষে উঠান বৈঠককে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, তৃপ্তির প্রচারণা এখন শার্শা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু,যা আসন্ন নির্বাচনে নতুন গতি সঞ্চার করবে। এবং তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, বেনাপোল পৌরসভার সবকয়টি ওয়ার্ডে অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণসহ বিস্তৃত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি শিক্ষিত তরুণদের যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ প্রদানের অঙ্গীকার করে বলেন,“যতদিন তারা চাকরি না পাবেন, ততদিন তাদের জন্য বেকার ভাতা চালু করা হবে।” পাশাপাশি তিনি দেশ, জিয়া পরিবার এবং উপস্থিত সকলের মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করেন। শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এ উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ৪৬ মিনিট আগে