শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

মেট্রো পিলারে পোস্টার, সৌন্দর্য্য নষ্টে প্রতিযোগিতা সবার

পোস্টারে ছেয়ে গেছে রাজধানীর কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা) ভুক্ত মেট্রোরেলের পিলার সহ বিভিন্ন দেয়াল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পোস্টার, বিভিন্ন কোম্পানির প্রচার প্রচারণা থেকে শুরু করে কি নেই মেট্রোর পিলার গুলোতে। 


সম্প্রতি, মিরপুর ১০ মেট্রো স্টেশন থেকে পল্লবি মেট্রোস্টেশনগুলোতে ঘুরে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টারে পিলারগুলোই দেখা মুশকিল! আইন অনুযায়ী যেখানে থাকার কথা না কিছু। 


আরো দেখা যায়, জুলাই গণঅভ্যুত্থান এর পর মেট্রো পিলার গুলোতে বিভিন্ন ধরনের গ্রাফিতি আঁকা হয় যা জুলাইয়ের বার্তা ও জুলাইয়ে শহিদদের নিয়ে বিভিন্ন সময়ে করা হয়েছিলো। তবে সেগুলোর উপরেও পোস্টার লাগিয়েছে দলগুলো। পোস্টার লাগাতে বাদ যায়নি কেউ! রাজনৈতিক দলগুলো, কোচিং সেন্টার, ঔষধ কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান, বাসা/বাড়ি ভাড়া এমনকি সরকারি বিভিন্ন পোস্টার ও দেখা গেছে।


পথচারীরা ও আশেপাশের এলাকার মানুষের বক্তব্য, মেট্রোরেলের মত জাতীয় স্থাপনার সৌন্দর্য এভাবে পোস্টারে নষ্ট করা হচ্ছে৷ যেখানে নেই প্রশাসনের কোন পদক্ষেপ। দলগুলোর ও সমালোচনা করছেন তারা। তাদের ভাষ্যমতে, দেশের সৌন্দর্য রক্ষা করতে জানে না রাজনৈতিক দলগুলো ও তার নেতাকর্মীরা৷ 


এ ব্যাপারে মেট্রোরেল কতৃপক্ষের বক্তব্য পাওয়া না গেলেও উত্তরা সিটি কর্পোরেশন জানিয়েছেন, তারা এ ব্যাপারে কাজ করে যাচ্ছেন। রাতের আধারে পোস্টার লাগায় বলে কাউকে ধরা যায় না। তবে পোস্টার অপসারণ করা হচ্ছে। 


সাধারণ মানুষের আবেদন, মেট্রোরেল কতৃপক্ষ ও সিটি কর্পোরেশন অতি দ্রুত এদের আইনের আওতায় আনুক এবং পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক।

আরও খবর