রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

সাতকানিয়া আদালতে সহায়ক কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।



চট্টগ্রামের সাতকানিয়া  আদালতে সহায়ক কর্মচারীদের কর্মদক্ষতা উন্নয়ন ও সেবা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর  মঙ্গলবার বিকেল ৩ টার সময়  আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব  করেন সাতকানিয়া আদালতের বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সিরাজ উদ্দীন শাহিন। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন,  সাতকানিয়া সিনিয়র সিভিল জজ আদালতের বিজ্ঞ বিচারক জনাব হেদায়েত উল্লাহ,  বিজ্ঞ লোহাগাড়া সিভিল জজ আদালতের বিচারক জনাব লোকমান হাকিম, সাতকানিয়া অতিরিক্ত সিভিল জজ আদালতের বিজ্ঞ বিচারক জনাব মোঃ দিদারুল ইসলাম ।  


প্রশাসনিক কার্যক্রমকে যুগোপযোগী ও দক্ষ করে তুলতে আয়োজিত এ কর্মশালায় সাতকানিয়া চৌকি আদালতের প্রশাসনিক কর্মকর্তা, বেঞ্চ সহকারীগন সহ সকল দায়িত্ব পালনকারী আদালত সহায়ক কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় আদালত ব্যবস্থাপনা, নথিপত্র সংরক্ষণ, মামলা দায়ের–নিষ্পত্তির প্রাথমিক ধাপ, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ ও কর্মচারীদের আচরণবিধি নিয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।


উদ্বোধনী বক্তব্যে বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব সিরাজ উদ্দীন শাহিন বলেন,

“আদালত সহায়ক কর্মচারীরা বিচারব্যবস্থার সেবা সরবরাহের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের দক্ষতা, সততা ও দ্রুততার ওপর জনগণের ন্যায়বিচারপ্রাপ্তি অনেকটাই নির্ভর করে। এই প্রশিক্ষণ কর্মশালা তাদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন জনাব মোঃ হেদায়েত উল‍্যহ , সিনিয়র সিভিল জাজ, জনাব মো লোকমান হাকিম, সহকারী সিভিল জাজ, জনাব দিদারুল ইসলাম, সহকারী সিভিল জাজ ও আদালতের অভিজ্ঞ কর্মকর্তা শাহাবুদ্দিন মোর্শেদ ও জহির উদ্দীন । তাহারা  আদালতের দৈনন্দিন কার্যপত্র হালনাগাদ, সঠিক তথ্য পরিবেশন, অভিযোগ গ্রহণ প্রক্রিয়া, মামলার সময়সূচি ব্যবস্থাপনা ও সেবা প্রদান সংক্রান্ত নানা দিক নিয়ে হাতে–কলমে প্রশিক্ষণ দেন।


অংশগ্রহণকারী কর্মচারীরা জানান, প্রশিক্ষণ থেকে তারা কার্যকর ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেছেন, যা কাজের গতি ও মান বৃদ্ধিতে সহায়ক হবে।


কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও খবর