সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

*হাসি মুখ ইয়ুথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিবেশবান্ধব উদ্যোগ।*

উপকূলীয় পরিবেশ সংরক্ষণ, সামুদ্রিক জীববৈচিত্র রক্ষা এবং সুনীল অর্থনীতি বিষয়ে জেলেদের সচেতন করতে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে কক্সবাজার জেলার অন্যতম অলাভজনক সংস্থা হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। ২০১৮ সাল থেকে সংস্থাটি কক্সবাজার উপকূলে পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় ধারাবাহিকভাবে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করে আসছে। তরুণ নেতৃত্বকে সম্পৃক্ত করে উপকূল রক্ষায় বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণই তাদের প্রধান লক্ষ্য।


সামু্দ্রিক জীববৈচিত্র রক্ষায় এই সংস্থাটি স্বনামধন্য জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এর সহযোগী হিসেবে ২০২১ সাল থেকে নিরলসভাবে কাজ করে আসছে। সমুদ্র সৈকত পরিচ্ছনতা নিশ্চিতে উখিয়া অঞ্চলের সোনার পাড়া, ডেইল পাড়া, ইনানী সহ বিভিন্ন বিচ পয়েন্টে ২০১৮ সাল থেকে নিয়মিত 'বিচ ক্লিনিং ক্যাম্পেইন' পরিচালনা করছে সংস্থাটি। সৈকত এলাকায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা ছেঁড়া জাল, প্লাস্টিক, পলিথিন, কাঁচের বোতল ও অন্যান্য কঠিন বর্জ্য অপসারণ করে সৈকতকে পরিচ্ছন্ন রাখার কাজে যুক্ত রয়েছেন। এই উদ্যোগ স্থানীয় পর্যটন পরিবেশ যেমন নিরাপদ রাখছে, তেমনি সামুদ্রিক প্রাণী বিশেষ করে কচ্ছপ, লাল কাঁকড়া, মাছ ও ডলফিনের আবাসস্থল রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলছে।


পরিবেশ সুরক্ষার ধারাবাহিকতায় সংগঠনটি উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ঝড়-জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সবুজ বেষ্টনী গড়ে তোলা এর লক্ষ্য। পাশাপাশি তারা স্থানীয় জেলেদের সুনীল অর্থনীতি (Blue Economy) সম্পর্কে সচেতন করছে। সমুদ্রসম্পদ টেকসই ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার উপরে গুরুত্বারোপ করছে।


ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর গবেষণা সহযোগী আরিফুর রহমান জানান, "উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় সম্পৃক্ততা জরুরি। হাসি মুখ ইয়ুথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তরুণদের পাশাপাশি জেলেদের সঙ্গে নিয়মিত আলোচনা করছে, যাতে তারা নিরাপদ মাছ ধরা, প্লাস্টিক ব্যবহার কমানো এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণে আরো সচেতন হোন।"


সংস্থার সভাপতি মোহাম্মদ জাহেদ জানান, উপকূল রক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ ও সুনীল অর্থনীতিতে জেলেদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের পাশাপাশি সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে:

১) নিয়মিত বিচ ক্লিনিং কার্যক্রমের পরিধি আরও বাড়ানো।

২) স্কুল-কলেজে পরিবেশবান্ধব শিক্ষা সেশন বৃদ্ধি।

৩) জেলেদের জন্য সুনীল অর্থনীতি ও সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ প্রদান।

৪) কমিউনিটি ভিত্তিক জীববৈচিত্র রক্ষা কর্মসূচি গ্রহণ।

৫) প্লাস্টিক রিসাইক্লিং নিশ্চিতে সহযোগিতা।


সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহাবুবুল আলম (কাউসার) মনে করেন, দীর্ঘমেয়াদি এসব উদ্যোগ উপকূলীয় অঞ্চলকে টেকসই পরিবেশ ব্যবস্থাপনার একটি মডেল হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

Tag
আরও খবর
deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

৪ ঘন্টা ৩৮ মিনিট আগে