চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

বাংলাদেশের কোন মানুষ কর্মহীন থাকবেনা কোন যুবক বেকার থাকবেনা- যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম

এনপিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশের কোন মানুষ কর্মহীন থাকবেনা, কোন যুবক বেকার থাকবেনা। কোন যুবক অভাবের কারণে পরিবারের কাছে বোঝা হয়ে থাকবেনা। এমন ৭ দফা কর্মসূচি যুব শক্তি গ্রহণ করেছে। দেশে এই কর্মসূচি বাস্তবায়নে যুবশক্তি কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার বিকেলে জয়পুরহাট শহরের ধানমন্ডির একটি রেষ্টুরেন্টের হলরুমে জয়পুরহাট জেলা যুবশক্তির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা তরুণদের বেকারত্ব দূরীকরণ, মানবিক সেবা, এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরিতে কাজ করবো। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও উপজেলায় আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে যুবশক্তিকে সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। যুবশক্তি এমন নেতাদের তৈরি করবে যারা ভবিষ্যতে দেশের নেতৃত্বে থেকে মানুষের আলোর পথ দেখাতে সক্ষম হবে

জেলা যুবশক্তির আহ্বায়ক মাওলানা ইমরান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এনসিপির জেলার যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, জেলা যুবশক্তির সদস্য সচিব গোলাপ হোসেন, মুখ্য সংগঠক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব বিপ্লব হোসেন ও যুগ্ম সদস্য সচিব তানিয়া ইসলাম

অনুষ্ঠানে নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ছাড়াও পাঁচটি উপজেলা ও থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর