রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

পাংশায় আমরণ অনশনে রিয়াজুল এখন হাসপাতালে

রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থীর দাবিতে আমরণ অনশনে বসা মো. রিয়াজুল ইসলাম (৩৬) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৯ নভেম্বর (সোমবার) দুপুর ২টা থেকে পাংশা পৌর শহরের পুরাতন বাজার দর্গাতলা এলাকার হজরত শাহ্জুই (রহ.) মাজার শরীফের সামনে আমরণ অনশন শুরু করেন তিনি। বুধবার রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতাকর্মীরা তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


অনশনে থাকা রিয়াজুল ইসলাম তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক।


বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, রিয়াজুল ইসলামের শরীরে স্যালাইন চলছে। জানা গেছে, বুধবার রাত থেকে এখন পর্যন্ত চারটি স্যালাইন দেওয়া হয়েছে।


রিয়াজুল ইসলাম বলেন, রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থীর দাবিতে আমি ১০ নভেম্বর দুপুর ২টা থেকে অনশন শুরু করেছি। রাতে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীরা হাসপাতালে এনে ভর্তি করেন। এখনো অনশন চালিয়ে যাচ্ছি। বিএনপির মনোনয়ন বোর্ড থেকে কোনো বার্তা না পাওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখব।


গত মঙ্গলবার অনশনে থাকা অবস্থায় সাংবাদিকদের রিয়াজুল ইসলাম বলেন, গত ৩ নভেম্বর সারাদেশে ২৩৭টি আসনে প্রার্থীদের মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে জোট প্রার্থীদের জন্য এখনো ৬৩টি আসনে মনোনয়ন দেওয়া হয়নি। এর মধ্যে রাজবাড়ী-২ আসনও রয়েছে। আমরা কোনো জোট প্রার্থী চাই না, আমরা ধানের শীষের প্রার্থী চাই। বিতর্কিত কাউকে প্রার্থী হিসেবে গ্রহণযোগ্য নয়।”


প্রসঙ্গত, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন। রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে প্রার্থী হিসেবে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে ঘোষণা করা হলেও রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি।



Tag
আরও খবর