রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

উখিয়ায় পৃথক ঘটনায় তরুণ-তরুণী মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুইটি ঘটনায় দুই তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার রত্নাপালং ইউনিয়নে এবং রাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।


থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নাপালং ইউনিয়নের কাটিরমাথা এলাকার মৃত তাতু বড়ুয়ার ছেলে জিশু বড়ুয়া নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয় ও পরিবারের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহতের মা মল্লিকা বড়ুয়া বলেন, “আমার ছেলে সুস্থ ছিল। কেন এমন কাজ করল বুঝে উঠতে পারছি না।”


একইদিন ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আমিনের কন্যা আসমা আক্তার গাছের ভীমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতের মা জরিনা বেগম জানান, তিনি মেয়েকে শয়নকক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক জানান, রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে অকাল মৃত্যুর সংখ্যা বেড়েছে। বেড়েছে মারামারি, খুন-খারাবি ও আত্মহত্যার প্রবণতা। এসব থেকে ফিরে আসতে হলে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।


উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক জানান, উভয় ঘটনার খবর পেয়ে তাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া অনুযায়ী মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ঘটনাগুলো আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে এবং প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag
আরও খবর