‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কেন্দ্র পরিদর্শন করেন জুড়ীর ইউএনও ও প্রেসক্লাব সভাপতি


মৌলভীবাজারে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজনগর আইডিয়েল হাইস্কুল এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে বেলা ১টায় শেষ হয়। 

এতে জেলার দুই শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি-পঞ্চম শ্রেণির প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলার সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার আলী হোসেন,জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফছা হাবিবা, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন প্রমুখ । 

পরীক্ষা কেন্দ্রগুলোতে সরজমিনে দেখা যায়, ব্যাপক উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে। কেন্দ্রের বাইরে হাজারো অভিভাবকদের উপচেপড়া ভিড় ছিল। 

বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জুড়ী উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম জানান, জুড়ী উপজেলা থেকে এবার মোট ৭২১জন শিক্ষার্থী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

Tag
আরও খবর