জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জামায়াতের কাছে ধানের শীষকে পরাজয় করতে দিতে চাইনা : টিপু

 বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এ্যাড: তাইফুল ইসলাম টিপু বলেছেন, (লালপুর-বাগাতিপাড়া) এই আসনে আমরা হ্যাটট্রিক করতে চাইনা, ৮ সালে হেরেছি ১৪ সালে হেরেছি, আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর কাছে ধানের শীষেকে পরাজয় করতে দিতে চাইনা। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোরের লালপুরে সুন্দরী পাইলট স্কুল মাঠে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা টিপু আরও বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই, আজকে যারা এমপি হতে চাচ্ছে, আবারো দেশে ক্রাইছিস শুরু হলে অনেকেই পালিয়ে যাবে আমরাই কিন্তু রাজপথে থাকবো। তাইফুল ইসলাম টিপু বলেন, আমি দলকে অনুরোধ করবো নেতাকর্মীদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন, এক এগারোতে যখন এমপিরা জিয়া পরিবারের বিরুদ্ধে চলে গিয়েছিলো, আমরা সেদিন হাতেগোনা কয়েকজন জিয়া পরিবারের পক্ষে দাঁড়িয়ে ছিলাম এবং আমরা বিজয়ী হয়েছি, যাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা আজকে মনোনয়ন পায়, আর আমরা যারা জিয়া পরিবারের পক্ষে ছিলাম তারা বঞ্চিত হই। তিনি আরও বলেন, আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি লালপুর বাগাতিপাড়ার মানুষকে জেল জুলুম থেকে বাঁচানোর জন্য, আমরা শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত ও প্রতীকের জন্য অপেক্ষা করবো, শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো, জনগনের রায় নিয়ে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো, আগামী নির্বাচনে জনতার প্রার্থীর বিজয় হবে। এসময় জনসভায় লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের সভাপতিত্বে, আরো বক্তব্য রাখেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক টমি, লালপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সভানেত্রী রাশিদা খাতুন, লালপুর ইয়নিয়ন বিএনপির নেতা সাজেদুল ইসলাম হলুদ, জফিরুল ইসলাম মাস্টার, রাশিদুল ইসলাম প্রমূখ।
Tag
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে